1হে আমার বাছা, তুমি যদি তোমার প্রতিবেশীর জামিনদার হয়েছ,
2তবে তুমি তোমার বলা কথার জালেই ধরা পড়েছ,
3তাই হে আমার বাছা, নিজেকে মুক্ত করার জন্য তুমি এরকম করো,
4তোমার চোখে ঘুম নেমে আসতে দিয়ো না,
5শিকারির হাত থেকে মুক্তি পাওয়া গজলা হরিণের মতো,
6হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও;
7তাদের কোনও সেনাপতি নেই,
8তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে,
9হে অলস, আর কতক্ষণ তুমি সেখানে শুয়ে থাকবে?
10আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,
11ও দারিদ্র এক চোরের মতো
12এক উত্তেজনা সৃষ্টিকারী ব্যক্তি ও এক দুর্জন,
13যারা তাদের চোখ দিয়ে বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে,
14যারা হৃদয়ে প্রতারণা পুষে রেখে কুচক্রান্ত করে—
15তাই এক পলকেই তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে;
16ছটি জিনিস সদাপ্রভু ঘৃণা করেন,
17উদ্ধত দৃষ্টি,
18দুষ্ট ফন্দি আঁটা হৃদয়,
19মিথ্যা কথা উগরে দেওয়া মিথ্যাসাক্ষী
20হে আমার বাছা, তোমার বাবার আদেশ পালন করো
21সেগুলি সর্বক্ষণ তোমার হৃদয়ে গেঁথে রেখো;
22তুমি যখন চলাফেরা করবে, তখন সেগুলি তোমাকে পথ দেখাবে;
23কারণ এই আদেশটি এক প্রদীপ,
24যা তোমাকে প্রতিবেশীর স্ত্রী থেকে,
25তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে কামভাব জাগিয়ে তুলো না
26কারণ এক টুকরো রুটির বিনিময়ে বেশ্যাকে পাওয়া যায়,
27একজন মানুষ কোলে আগুন রাখবে
28একজন মানুষ জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটবে
29যে পরস্ত্রীর সাথে শোয় তার দশাও এরকমই হয়;
30যে চোর খিদের জ্বালায় ভুগে খিদে মেটানোর জন্য চুরি করে
31অথচ সে যদি ধরা পড়ে, তাকেও সাতগুণ ফিরিয়ে দিতে হবে,
32কিন্তু যে ব্যভিচার করে তার কোনও বোধবুদ্ধি নেই;
33আঘাত ও অপমানই তার প্রাপ্য,
34কারণ ঈর্ষা একজন স্বামীর ক্ষিপ্ততা জাগিয়ে তোলে,
35সে কোনও ক্ষতিপূরণ গ্রহণ করবে না;