1হে আমার বাছা, আমার প্রজ্ঞায় মনোযোগ দাও,
2যেন তুমি বিচক্ষণতা বজায় রাখতে পারো
3কারণ ব্যভিচারিণীর ঠোঁট থেকে মধু ঝরে,
4কিন্তু শেষে দেখা যায় সে পিত্তের মতো তেতো,
5তার পা মৃত্যুর দিকে নেমে যায়;
6সে জীবনের পথের বিষয়ে কিছুই ভাবে না;
7এখন তবে, হে আমার বাছারা, আমার কথা শোনো;
8সেই মহিলা থেকে দূরত্ব বজায় রেখে চলো,
9পাছে তুমি অন্যান্য লোকজনের কাছে তোমার সম্মান হারাও
10পাছে অপরিচিত লোকেরা তোমার ধনসম্পদ ভোগ করে
11জীবনের শেষকালে পৌঁছে তুমি গভীর আর্তনাদ করবে,
12তুমি বলবে, “আমি শৃঙ্খলাপরায়ণতাকে কতই না ঘৃণা করতাম!
13আমি আমার শিক্ষকদের বাধ্য হইনি
14আর আমি ঈশ্বরের লোকদের সমাজে
15নিজের জলাধার থেকেই তুমি জলপান করো,
16তোমার ঝরনা কি পথঘাট ভাসিয়ে দেবে,
17তা শুধু তোমারই হোক,
18তোমার ফোয়ারা আশীর্বাদধন্য হোক,
19সে এক প্রেমময় হরিণী, এক সুতনু মৃগ—
20কেন, হে আমার বাছা, অন্য একজনের স্ত্রীতে মত্ত হবে?
21কারণ তোমার সব চালচলন সদাপ্রভু লক্ষ্য রাখেন,
22দুষ্টদের দুষ্কর্মগুলি তাদের ফাঁদে ফেলে;
23শৃঙ্খলাপরায়ণতার অভাবে তারা মারা যায়,