1হে আমার বাছারা, একজন বাবার উপদেশ শোনো;
2আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি,
3কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম,
4তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন,
5প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;
6প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;
7প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।4:7 অথবা, প্রজ্ঞাই সর্বশ্রেষ্ঠ, তাই তা অর্জন করো
8তাকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে;
9সে তোমার মাথার শোভাবর্ধন করার জন্য এক ফুলমালা দেবে
10হে আমার বাছা, শোনো, আমি যা বলি তা গ্রহণ করো,
11আমি তোমাকে প্রজ্ঞার পথের বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছি
12তুমি যখন চলবে, তোমার পদক্ষেপ ব্যাহত হবে না;
13উপদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না;
14দুষ্টদের পথে পা বাড়িয়ো না
15সে পথ এড়িয়ে চলো, সে পথে ভ্রমণ কোরো না;
16কারণ অনিষ্ট না করা পর্যন্ত তারা বিশ্রাম নিতে পারে না;
17তারা দুষ্টতার রুটি খায়
18ধার্মিকদের পথ প্রভাতি সূর্যের মতো,
19কিন্তু দুষ্টদের পথ ঘন অন্ধকারের মতো;
20হে আমার বাছা, আমি যা বলি তাতে মনোযোগ দাও;
21সেগুলি তোমার দৃষ্টির অগোচর হতে দিয়ো না,
22কারণ যারা সেগুলি খুঁজে পায় তাদের পক্ষে সেগুলি জীবন
23সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো,
24তোমার মুখকে নষ্টামি-মুক্ত রাখো;
25তোমার চোখ সোজা সামনে তাকিয়ে থাকুক;
26তোমার হাঁটা পথের দিকে সতর্ক নজর দাও4:26 অথবা, তোমার পায়ের পথ সমান করো
27ডাইনে বা বাঁয়ে ফিরো না;