1হে আমার বাছা, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না,
2কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে
3ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনও তোমাকে ত্যাগ করে না যায়;
4তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে
5তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো
6তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,
7নিজের দৃষ্টিতে জ্ঞানবান হোয়ো না;
8এটি তোমার দেহে স্বাস্থ্য ফিরাবে
9সদাপ্রভুর সম্মান করো তোমার ধনসম্পদ
10তবেই তোমার গোলাঘরগুলি শস্যে পরিপূর্ণ হয়ে যাবে,
11হে আমার বাছা, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না,
12কারণ সদাপ্রভু যাদের প্রেম করেন, তাদেরই শাস্তি দেন,
13তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়,
14কারণ প্রজ্ঞা রুপোর চেয়েও বেশি লাভজনক
15প্রজ্ঞা পদ্মরাগমণির চেয়েও বেশি মূল্যবান;
16প্রজ্ঞার ডান হাতে দীর্ঘ পরমায়ু আছে;
17তার পথগুলি সুখকর পথ,
18যারা প্রজ্ঞাকে ধরে রাখে তাদের কাছে সে এক জীবনবৃক্ষ;
19সদাপ্রভু প্রজ্ঞা দ্বারাই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন,
20তাঁর জ্ঞানের দ্বারাই গভীর জলরাশি বিভক্ত হয়েছিল,
21হে আমার বাছা, প্রজ্ঞা ও বিচক্ষণতা যেন তোমার দৃষ্টি-বহির্ভূত না হয়,
22তোমার জন্য সেগুলি জীবনস্বরূপ হবে,
23তখন তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে,
24তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না;
25আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না
26কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন
27যাদের মঙ্গল করা উচিত তাদের মঙ্গল করতে অসম্মত হোয়ো না,
28তোমার প্রতিবেশীকে বোলো না,
29তোমার সেই প্রতিবেশীর অনিষ্ট করার ষড়যন্ত্র কোরো না,
30অকারণে কাউকে দোষারোপ কোরো না—
31হিংস্র প্রকৃতির মানুষকে হিংসা কোরো না
32কারণ সদাপ্রভু উচ্ছৃঙ্খলদের ঘৃণা করেন
33দুষ্টের বাড়ির উপরে সদাপ্রভুর অভিশাপ নেমে আসে,
34অহংকারী ঠাট্টা-বিদ্রুপকারীদের তিনি বিদ্রুপ করেন
35জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হয়,