1যখন উষিয়ের পুত্র যোথম, তার পুত্র আহস যিহূদার রাজা ছিলেন, তখন অরামের রাজা রৎসীন ও রমলিয়ের পুত্র ইস্রায়েলের রাজা পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান করলেন, কিন্তু তারা তা জয় করতে পারলেন না।
2এসময় দাউদের কুলকে বলা হল, “অরাম ইফ্রয়িমের সঙ্গে মৈত্রীচুক্তি করেছে” তাই আহস ও তাঁর প্রজাদের হৃদয় কেঁপে উঠল, যেভাবে বাতাসে বনের গাছপালা কেঁপে ওঠে।
3তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, “তুমি ও তোমার পুত্র শার-যাশূব7:3 শব্দটির অর্থ: এক অবশিষ্ট অংশ ফিরে আসবে। বাইরে যাও ও রজকদের মাঠ অভিমুখী রাস্তায়, উচ্চতর পুষ্করিণীর জলপ্রণালীর মুখে, আহসের সঙ্গে সাক্ষাৎ করো।
4তাকে বলো, ‘আপনি সাবধান হোন, শান্ত থাকুন এবং ভয় পাবেন না। এই দুই ধোঁয়া ওঠা কাঠের অবশিষ্ট অংশ, অর্থাৎ রৎসীন ও অরামের এবং রমলিয়ের পুত্রের ভয়ংকর ক্রোধের জন্য আপনি সাহস হারাবেন না।
5অরাম, ইফ্রয়িম ও রমলিয়ের পুত্র আপনাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। তারা বলেছে,
6“এসো আমরা যিহূদাকে আক্রমণ করি; এসো আমরা এই দেশকে ছিন্ন-বিচ্ছিন্ন করে নিজেদের মধ্যে ভাগ করি ও টাবিলের পুত্রকে এর উপরে রাজা করি।”
7তবুও, সার্বভৌম7:7 বা সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন। সদাপ্রভু এই কথা বলেন:
8কারণ অরামের মস্তক হল দামাস্কাস,
9ইফ্রয়িমের মস্তক হল শমরিয়া,
10সদাপ্রভু আবার আহসের সঙ্গে কথা বললেন,
11“তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে একটি চিহ্ন দেখতে চাও, হয় অধোলোকের নিম্নতম স্থানে অথবা ঊর্ধ্বলোকের ঊর্ধ্বতম স্থানে।”
12কিন্তু আহস বললেন, “আমি কোনো চিহ্ন দেখতে চাইব না; আমি সদাপ্রভুর কোনো পরীক্ষা নেব না।”
13তখন যিশাইয় বললেন, “দাউদের কুলের লোকেরা, এখন তোমরা শোনো! মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়াই কি যথেষ্ট নয়? তোমরা কি আমার ঈশ্বরেরও ধৈর্যের পরীক্ষা নেবে?
14সেই কারণে প্রভু স্বয়ং তোমাদের এক চিহ্ন দেবেন: এক কুমারী-কন্যা গর্ভবতী হবে ও এক পুত্রসন্তানের জন্ম দেবে এবং তাঁর নাম ইম্মানুয়েল7:14 শব্দটির অর্থ, আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। রাখবে।
15মন্দকে অগ্রাহ্য করার ও ভালোকে বেছে নেওয়ার পর্যাপ্ত জ্ঞান না হওয়া পর্যন্ত, সেই বালকটি দুধ ও দই খাবে,
16কিন্তু সে মন্দকে অগ্রাহ্য করার ও ভালোকে বেছে নেওয়ার জ্ঞান হওয়ার পূর্বেই, যাদের আপনি ভয় করেন, ওই দুই রাজার দেশ জনশূন্য হয়ে পড়ে থাকবে।
17ইফ্রয়িম যিহূদা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় অবধি, যা কখনও হয়নি, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি সেরকম সময় উপস্থিত করবেন—তিনি আসিরিয়ার রাজাকে নিয়ে আসবেন।”
18সেদিন, সদাপ্রভু মিশরে নীল অববাহিকা থেকে মাছি7:18 এখানে মাছি ও মৌমাছির অর্থ, সৈন্যবাহিনী। ও আসিরীয়দের দেশ থেকে মৌমাছিদের শিস্ দিয়ে ডাকবেন।
19তারা এসে সমস্ত খাড়া উপত্যকার মধ্যে, পাহাড়ের ফাটলের মধ্যে, সমস্ত কাঁটাঝোপ ও মাঠে মাঠে বসবে।
20সেদিন, প্রভু তোমার মাথার চুল ও পায়ের লোম কামানোর জন্য এবং তোমার দাড়িও কামিয়ে দেওয়ার জন্য ইউফ্রেটিস নদীর ওপার থেকে একটি ক্ষুর, অর্থাৎ আসিরীয় রাজাকে ব্যবহার করবেন।
21সেদিন, এমন হবে যে, কোনো মানুষ যদি একটি বকনা-বাছুর ও দুটি মেষ পোষে,
22তাহলে তারা এত বেশি দুধ দেবে যে, তারা সেই দুধের আধিক্যে দই খাবে। দেশে অবশিষ্ট যারাই থাকবে, তারা দই ও মধু খাবে।
23সেদিন, যেখানে যেখানে এক হাজার রৌপ্যমুদ্রা7:23 প্রায় 12 কিলোগ্রাম রুপোর সমান। মূল্যের এক হাজারটি দ্রাক্ষালতা ছিল, সেখানে হবে কেবলমাত্র কাঁটাগাছ ও শেয়ালকাঁটার জঙ্গল।
24লোকেরা সেখানে তিরধনুক নিয়ে যাবে, কারণ সমস্ত দেশ শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের জঙ্গলে ভরে থাকবে।
25যে সমস্ত পাহাড়ি এলাকা কোদাল দিয়ে চাষ করা হবে, তোমার সেখানকার শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের ভয়ে সেখানে যাবে না; সেগুলি হবে গৃহপালিত পশুর চারণভূমি ও মেষাদির ছুটে বেড়ানোর স্থান।