We Believe JesusFé, Esperança e Nova Vida

যিশাইয় 8

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← যিশাইয় 7 যিশাইয় যিশাইয় 9 →

1সদাপ্রভু আমাকে বললেন, “তুমি একটি বড়ো আকারের ফলক নাও এবং তার উপরে সাধারণ কলম দিয়ে লেখো: মহের-শালল-হাশ-বস।”8:1 শব্দটির অর্থ: দ্রুততার সঙ্গে লুট করো, লুণ্ঠন করার জন্য তাড়াতাড়ি করো। 3 পদেও।

2আর আমার নির্ভরযোগ্য সাক্ষী হওয়ার জন্য আমি যাজক ঊরিয় ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়কে ডেকে নেব।

3তারপর আমি আমার ভাববাদিনী, অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে মিলিত হলাম। এতে তিনি গর্ভবতী হয়ে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখো মহের-শালল-হাশ-বস।

4কারণ ছেলেটি ‘আমার বাবা’ বা ‘আমার মা’ বলতে শেখার আগেই দামাস্কাসের ধনসম্পদ ও শমরিয়ার লুট আসিরীয় রাজা বহন করে নিয়ে যাবে।”

5সদাপ্রভু আবার আমাকে বললেন:

6“যেহেতু এই লোকেরা অগ্রাহ্য করেছে

7সেই কারণে প্রভু তাদের বিরুদ্ধে নিয়ে আসতে চলেছেন

8তা যিহূদা প্রদেশে প্রবাহিত হবে, ঘূর্ণিপাক খাবে,

9জাতিসমূহ তোমরা রণহুঙ্কার করো ও ভগ্ন হও!

10তোমরা কৌশল পরিকল্পনা করবে, কিন্তু তা নিষ্ফল হবে;

11সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত আমার উপরে রেখে এই কথা বললেন। তিনি সতর্ক করে দিলেন, যেন আমি এই জাতির জীবনাচরণ অবলম্বন না করি। তিনি বললেন:

12“এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে,

13সর্বশক্তিমান সদাপ্রভুকেই তুমি পবিত্র বলে মান্য করবে,

14আর তিনিই হবেন তোমার ধর্মধাম;

15তাদের মধ্যে অনেকেই হোঁচট খাবে;

16এই সতর্কীকরণের সাক্ষ্য বদ্ধ করো

17আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব,

18এই আমি ও আমার সন্তানেরা, সদাপ্রভু যাদের আমাকে দিয়েছেন। সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি সিয়োন পর্বতে বাস করেন, তাঁর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও প্রতীকস্বরূপ।

19যখন লোকেরা তোমাদের প্রেতমাধ্যম ও ভুতুড়েদের সঙ্গে যোগাযোগ করে বিড়বিড় ও ফিসফিস করতে বলে, তখন কোনো জাতি কি তাদের ঈশ্বরের কাছে অনুসন্ধান করবে না? জীবিতদের পক্ষে কেন মৃতদের সঙ্গে পরামর্শ করতে হবে?

20তোমরা ঈশ্বরের বিধান ও সতর্কীকরণের সাক্ষ্য অন্বেষণ করো! যদি তারা এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তারা ভোরের আলো দেখবে না।

21বিপর্যস্ত ও ক্ষুধার্ত হয়ে তারা দেশের মধ্যে ঘুরে বেড়াবে। চরম খিদেতে কষ্ট পেয়ে তারা ভীষণ ক্রুদ্ধ হবে এবং ঊর্ধ্বদৃষ্টি করে তারা তাদের রাজা ও তাদের ঈশ্বরকে অভিশাপ দেবে।

22তারপর তারা পৃথিবীর দিকে তাকাবে ও কেবলমাত্র বিপর্যয়, অন্ধকার ও ভয়ংকর যন্ত্রণা দেখতে পাবে; তারা ঘোর অন্ধকারে নিক্ষিপ্ত হবে।

← যিশাইয় 7 যিশাইয় যিশাইয় 9 →