We Believe JesusFé, Esperança e Nova Vida

যিশাইয় 6

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← যিশাইয় 5 যিশাইয় যিশাইয় 7 →

1যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল।

2তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন।

3আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,

4তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।

5আমি চিৎকার করে উঠলাম, “ধিক্ আমাকে! আমি শেষ হয়ে গেলাম! আমি অশুচি ওষ্ঠাধরবিশিষ্ট মানুষ। আর আমার দুই চোখ মহারাজকে, সর্বশক্তিমান সদাপ্রভুকে দেখেছে।”

6তখন সরাফদের মধ্যে একজন, তাঁর হাতে জ্বলন্ত অঙ্গার নিয়ে আমার কাছে উড়ে এলেন। সেই অঙ্গার তিনি বেদির মধ্য থেকে চিমটা দিয়ে নিয়েছিলেন।

7তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করলেন এবং বললেন, “দেখো, এটি তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে; তোমার অপরাধ অপসারিত এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে।”

8তখন আমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছিলেন, “আমি কাকে পাঠাব? কে আমাদের জন্য যাবে?”

9তিনি বললেন, “তুমি যাও ও গিয়ে এই লোকদের বলো:

10তুমি এই জাতির লোকদের হৃদয় অসাড় করে দাও;

11তখন আমি বললাম, “ও প্রভু, তা কত দিন ধরে হবে?”

12যতক্ষণ না সদাপ্রভু সবাইকে দূরে প্রেরণ করেন

13আর যদিও দেশের এক-দশমাংশ লোক অবশিষ্ট থাকে,

← যিশাইয় 5 যিশাইয় যিশাইয় 7 →