1হে ঈশ্বর, পূর্বকালে,
2তুমি নিজের হাতে অইহুদিদের তাড়িয়েছ
3তাঁরা তাঁদের তরোয়াল দিয়ে এই দেশ অধিকার করেননি,
4তুমি আমার রাজা আমার ঈশ্বর,
5তোমার দ্বারা আমরা শত্রুদের পশ্চাদ্ধাবন করি;
6আমি আমার ধনুকে আস্থা রাখি না,
7কিন্তু আমাদের শত্রুদের উপরে তুমি আমাদের বিজয়ী করেছ,
8ঈশ্বরে আমরা সারাদিন গর্ব করি,
9কিন্তু এখন তুমি আমাদের পরিত্যাগ করেছ ও অবনত করেছ;
10আমাদের শত্রুদের সামনে তুমি আমাদের পিছু ফিরতে বাধ্য করেছ,
11তুমি আমাদের ত্যাগ করেছ যেন আমরা মেষের মতো গ্রাস হয়ে যাই
12তুমি তোমার প্রজাদের সামান্য মূল্যে বিক্রি করেছ,
13তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের নিন্দাস্পদ
14অইহুদিদের আছে তুমি আমাদের রসিকতার বস্তু করে তুলেছ;
15সারাদিন আমি মর্যাদাহীনতার সাথে বেঁচে আছি,
16আমি কেবল বিদ্রুপকারী উপহাস শুনতে পাই;
17এসব আমাদের প্রতি ঘটেছে
18আমাদের হৃদয় তোমাকে ত্যাগ করেনি,
19কিন্তু তুমি আমাদের চূর্ণ করেছ আর শিয়ালের বাসভূমিতে পরিণত করেছ;
20যদি আমরা আমাদের ঈশ্বরকে ভুলে গিয়েছি
21ঈশ্বর নিশ্চয়ই তা জানতে পারতেন।
22তবুও তোমার জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হই;
23ওঠো, হে সদাপ্রভু! কেন তুমি ঘুমিয়ে?
24কেন তুমি তোমার মুখ লুকিয়ে রাখো
25আমাদের প্রাণ ধুলোতে অবনত;
26উঠে দাঁড়াও আর আমাদের সাহায্য করো;