1ইয়োব তাঁর বক্তৃতা চালিয়ে গেলেন:
2“পার হয়ে যাওয়া মাসগুলির জন্য আমি কতই না আকাঙ্ক্ষিত,
3যখন তাঁর প্রদীপ আমার মাথার উপরে আলো দিত
4আহা সেই দিনগুলি, যখন আমি উন্নতির শিখরে ছিলাম,
5যখন সেই সর্বশক্তিমান আমার সাথেই ছিলেন
6আমার পথ যখন ননি প্লাবিত হত
7“আমি যখন নগরদ্বারে পৌঁছাতাম
8যুবকেরা আমাকে দেখে সরে যেত
9শীর্ষস্থানীয় লোকেরা কথা বলা বন্ধ করে দিতেন
10অভিজাতদের কণ্ঠস্বর ধামাচাপা পড়ে যেত,
11আমার কথা শুনে সবাই সাধুবাদ জানাত,
12যেহেতু আমি সাহায্যের আশায় আর্তনাদ করা দরিদ্রকে,
13মৃত্যুপথযাত্রী মানুষ আমাকে আশীর্বাদ করত;
14আমি আমার ধার্মিকতা পোশাকরূপে গায়ে দিতাম;
15অন্ধের কাছে আমি ছিলাম চোখ
16অভাবগ্রস্তের কাছে আমি ছিলাম একজন বাবা;
17দুষ্টদের বিষদাঁত আমি ভেঙে দিতাম
18“আমি ভাবলাম, ‘নিজের বাড়িতেই আমি মারা যাব,
19আমার মূল জলের কাছে গিয়ে পৌঁছাবে,
20আমার গরিমা ম্লান হবে না;
21“মানুষজন প্রত্যাশা নিয়ে আমার কথা শুনত,
22আমি কথা বলার পর, তারা আর কিছুই বলত না;
23তারা যেমন বৃষ্টির, তেমনি আমার অপেক্ষায় থাকত
24আমি যখন তাদের দিকে তাকিয়ে হাসতাম, তারা পুরোপুরি বিশ্বাস করত না;
25আমি তাদের জন্য পথ মনোনীত করতাম ও তাদের নেতা হয়ে বসতাম;