1রুপোর জন্য খনি আছে
2ভূগর্ভ থেকে লোহা উত্তোলন করা হয়,
3নশ্বর মানুষ অন্ধকার নিকাশ করে;
4লোকালয় থেকে বহুদূরে অবস্থিত এমন স্থানে তারা খাদ কাটে,
5যে মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়,
6সেখানকার পাষাণ-পাথরগুলিতে নীলকান্তমণি পাওয়া যায়,
7কোনও শিকারি পাখি সেই গুপ্ত পথ চেনে না,
8উদ্ধত পশুরা তার উপরে পা ফেলে না,
9মানুষজন তাদের হাত দিয়ে সেই অতি কঠিন পাষাণ-পাথরে হামলা চালায়
10তারা পাষাণ-পাথর খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে;
11তারা নদীর উৎসস্থলের খোঁজ করে28:11 অথবা, উৎসস্থলে বাঁধ দেয়
12কিন্তু প্রজ্ঞা কোথায় পাওয়া যাবে?
13কোনও নশ্বর মানুষ তার মূল্য হৃদয়ঙ্গম করতে পারে না;
14অগাধ জলরাশি বলে, “আমাতে তা নেই”
15খাঁটি সোনা দিয়ে তা কেনা যায় না,
16ওফীরের সোনা দিয়ে,
17তার সাথে সোনা বা স্ফটিকের তুলনা করা যায় না,
18প্রবাল ও জ্যাসপারের28:18 অথবা, লাল, হলুদ, বাদামি বা সবুজ রংয়ের মূল্যবান পাথর বা মণি কথাই ওঠে না;
19তার সাথে কূশ দেশের পোখরাজের তুলনা করা যায় না;
20তবে প্রজ্ঞা কোথা থেকে আসে?
21প্রত্যেক সজীব প্রাণীর চোখে তা অজ্ঞাত থাকে,
22বিনাশ28:22 হিব্রু ভাষায়, আবাদ্দোন ও মৃত্যু বলে,
23ঈশ্বরই প্রজ্ঞার কাছে পৌঁছানোর রাস্তা জানেন
24যেহেতু তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখেন
25যখন তিনি বাতাসের প্রভাব প্রতিষ্ঠিত করেছিলেন
26যখন তিনি বর্ষার জন্য এক আদেশ জারি করেছিলেন
27তখন তিনি প্রজ্ঞার দিকে তাকিয়েছিলেন ও তার মূল্য নির্দিষ্ট করে দিয়েছিলেন;
28আর তিনি মানবজাতিকে বললেন,