1পরে ইয়োব উত্তর দিলেন:
2“নিঃসন্দেহে একমাত্র তোমরাই জনসাধারণ,
3কিন্তু আমারও তোমাদের মতো এক মন আছে;
4“আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি,
5যারা অরামে আছে, তারা দুর্ভাগ্য-পীড়িত লোকদের এত অবজ্ঞা করে
6লুঠেরাদের তাঁবু নিরুপদ্রুত থাকে,
7“কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,
8বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,
9এদের মধ্যে কে জানে না
10তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবন
11কান কি শব্দ পরখ করে না
12প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?
13“প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;
14তিনি যা ভাঙেন তা পুনর্নির্মাণ করা যায় না;
15তিনি যদি জলধারা আটকে রাখেন, তবে খরা12:15 দেশে খরা হয়;
16পরাক্রম ও অন্তর্দৃষ্টি তাঁর অধিকারভুক্ত বিষয়;
17তিনি শাসকদের আভরণহীন করে চালান
18তিনি রাজাদের পরিধেয় বেড়ি অপসৃত করেন
19তিনি যাজকদের আভরণহীন করে চালান
20তিনি বিশ্বস্ত উপদেশকদের ঠোঁট শব্দহীন করে দেন।
21তিনি অভিজাতদের হেনস্থা করেন
22তিনি অন্ধকারের জটিল বিষয়গুলি প্রকাশিত করেন
23তিনি জাতিদের মহান করেন, ও তাদের ধ্বংসও করেন;
24তিনি পার্থিব নেতাদের বুদ্ধি-বঞ্চিত করেন;
25আলো ছাড়াই তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়ায়;