1পরে নামাথীয় সোফর উত্তর দিলেন:
2“এসব কথা কি উত্তর ছাড়াই থেকে যাবে?
3তোমার বাজে কথা কি অন্যান্য লোকদের চুপ করিয়ে রাখবে?
4তুমি ঈশ্বরকে বলেছ, ‘আমার বিশ্বাস অটুট
5আহা, আমি চাই ঈশ্বর কথা বলুন,
6ও তোমার কাছে জ্ঞানের রহস্য উন্মোচন করুন,
7“তুমি কি ঈশ্বরের রহস্যগুলির গভীরতা মাপতে পারো?
8সেগুলি ঊর্ধ্বস্থ আকাশের চেয়েও উঁচু—তুমি কী করতে পারো?
9তাদের মাপ পৃথিবীর চেয়েও দীর্ঘ
10“তিনি এসে যদি তোমায় জেলখানায় বন্দি করেন
11নিশ্চয় তিনি প্রতারকদের চিনতে পারেন;
12কিন্তু হীনবুদ্ধি কখনোই জ্ঞানী হতে পারবে না
13“তবুও তুমি যদি তাঁর প্রতি তোমার অন্তর উৎসর্গ করো
14তুমি যদি তোমার হাতে লেগে থাকা পাপ ঝেড়ে ফেলো
15তবে, দোষমুক্ত হয়ে, তুমি তোমার মুখ তুলবে;
16নিশ্চয় তুমি তোমার দুর্দশা ভুলে যাবে,
17জীবন মধ্যাহ্নের চেয়েও উজ্জ্বল হবে,
18তুমি নিশ্চিন্ত হবে, যেহেতু আশা আছে;
19তুমি শুয়ে পড়বে, ও কেউ তোমাকে ভয় দেখাবে না,
20কিন্তু দুর্জনদের চোখ নিস্তেজ হবে,