1“আমি আমার এই জীবনকে ঘৃণা করি;
2আমি ঈশ্বরকে বলব: আমাকে দোষী সাব্যস্ত কোরো না,
3আমার উপরে জুলুম চালাতে,
4তোমার কি মানুষের মতো চোখ আছে?
5তোমার আয়ু কি নশ্বর মানুষের মতো
6যে তোমাকে আমার দোষ খুঁজে বেড়াতে হবে
7যদিও তুমি জানো যে আমি দোষী নই
8“তোমার হাত আমাকে গড়ে তুলেছে ও আমাকে নির্মাণ করেছে।
9মনে রেখো যে তুমি মাটির মতো করে আমাকে গড়ে তুলেছ।
10তুমি কি আমাকে দুধের মতো ঢেলে দাওনি
11চর্ম-মাংস দিয়ে আমাকে আচ্ছাদিত করোনি
12তুমি আমাকে জীবন দিয়েছ ও আমার প্রতি দয়া দেখিয়েছ,
13“কিন্তু তোমার অন্তরে তুমি এসব গুপ্ত রেখেছিলে,
14আমি যদি পাপ করি, তবে তুমি আমার প্রতি লক্ষ্য রাখবে
15আমি যদি দোষী—তবে আমার প্রতি হায়!
16আমি যদি আমার মাথা তুলি, তবে তুমি এক সিংহের মতো চুপিসাড়ে আমাকে অনুসরণ করবে
17তুমি আমার বিরুদ্ধে নতুন নতুন সাক্ষী এনেছ
18“তুমি কেন তবে আমাকে গর্ভ থেকে বের করে আনলে?
19আমি অজাত অবস্থায় থাকলেই ভালো হত,
20গভীর রাতের সেই দেশ,