1আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব;
2আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়,
3তুমি বলেছ, “আমি আমার মনোনীত ব্যক্তির সঙ্গে নিয়ম করেছি,
4‘আমি তোমার বংশ চিরতরে স্থাপন করব
5হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে,
6কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়?
7পবিত্রজনদের পরিষদে সব তাঁকে সম্ভ্রম করে;
8হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, কে তোমার মতো?
9তুমি উত্তাল সমুদ্রের উপর শাসন করো;
10তুমি রহবকে89:10 অথবা “মিশর” চূর্ণ করে এক হত ব্যক্তির সমান করলে;
11আকাশমণ্ডল তোমার, এই জগৎও তোমার;
12তুমি উত্তর ও দক্ষিণ সৃষ্টি করেছ;
13তোমার বাহু পরাক্রমে পূর্ণ;
14ধার্মিকতা আর ন্যায় তোমার সিংহাসনের ভিত্তি;
15ধন্য তারা যারা তোমার জয়ধ্বনি করতে শিখেছে,
16সারাদিন তারা তোমার নামে আনন্দ করে;
17কারণ তুমি তাদের মহিমা আর শক্তি,
18প্রকৃতপক্ষে, আমাদের সুরক্ষা সদাপ্রভু থেকে আসে,
19একবার তুমি দর্শনে কথা বলেছিলে,
20আমার দাস দাউদকে আমি খুঁজে পেয়েছি;
21আমার হাত তার প্রাণ বাঁচিয়ে রাখবে;
22কোনো শত্রু তাকে পরাজিত করবে না;
23তার সামনে আমি তার বিপক্ষদের চূর্ণ করব
24আমার বিশ্বস্ত প্রেম তার সঙ্গে রইবে,
25সমুদ্রের উপরে আমি তার শাসন প্রসারিত করব,
26সে আমাকে ডেকে বলবে, ‘তুমি আমার পিতা,
27এবং আমি তাকে প্রথমজাতরূপে মনোনীত করব,
28আমি চিরদিন তাকে ভালোবাসবো আর তার প্রতি দয়া করব,
29আমি তার বংশ চিরস্থায়ী করব,
30“যদি তার সন্তানেরা আমার বিধিনিয়ম পরিত্যাগ করে
31তারা যদি আমার আজ্ঞা লঙ্ঘন করে
32আমি দণ্ড দিয়ে তাদের পাপের শাস্তি দেবো,
33কিন্তু আমার প্রেম আমি তার কাছ থেকে সরিয়ে নেব না,
34আমি আমার নিয়ম লঙ্ঘন করব না
35আমার পবিত্রতায় আমি একবারই শপথ করেছি—
36যে তার বংশ চিরস্থায়ী হবে
37আকাশে বিশ্বস্ত সাক্ষী
38কিন্তু তুমি তাকে পরিত্যাগ করেছ, তুমি তাকে দূর করেছ,
39তোমার দাসের সঙ্গে স্থাপিত তোমার নিয়ম তুমি অস্বীকার করেছ
40তার সুরক্ষার সব প্রাচীর তুমি ভেঙে দিয়েছ
41সব পথিকেরা তাকে লুট করেছে;
42তুমি তার বিপক্ষদের শক্তিশালী করেছ;
43বস্তুত, তুমি তার তরোয়ালের ধার নষ্ট করেছ
44তুমি তার প্রভা শেষ করেছ
45তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ;
46হে সদাপ্রভু, কত কাল? তুমি কি চিরকাল নিজেকে লুকিয়ে রাখবে?
47মনে রেখো আমার জীবন কত স্বল্পস্থায়ী।
48কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না,
49হে প্রভু, তোমার পূর্বকালীন মহান প্রেম কোথায়?
50মনে রেখো, প্রভু, কীভাবে তোমার দাস অবজ্ঞার পাত্র হয়েছে,
51হে সদাপ্রভু, যেসব উপহাস নিয়ে তোমার শত্রুরা আমাকে বিদ্রুপ করেছে,
52চিরকাল সদাপ্রভুর প্রশংসা হোক!