1হে আমার লোকসকল, আমার উপদেশ শোনো;
2আমি দৃষ্টান্তের মাধ্যমে আমার মুখ খুলব;
3যা আমরা শুনেছি আর জেনেছি,
4তাঁদের বংশধরদের কাছে আমরা সেসব লুকিয়ে রাখব না;
5তিনি যাকোবের জন্য বিধি দিয়েছিলেন
6যেন পরবর্তী প্রজন্ম সেগুলি জানতে পারে,
7তখন তারা ঈশ্বরে আস্থা রাখবে
8তারা তাদের পূর্বপুরুষদের মতো হবে না—
9ইফ্রয়িম বংশের যোদ্ধারা, যদিও ধনুকে সজ্জিত,
10তারা ঈশ্বরের নিয়ম রক্ষা করল না
11তারা ভুলে গেল যে তিনি কী করেছিলেন,
12মিশর দেশে, আর সোয়নের অঞ্চলে,
13তিনি সমুদ্র ভাগ করেছিলেন আর তাদেরকে মাঝখান দিয়ে এগিয়ে নিয়ে গেলেন;
14তিনি দিনে তাদের মেঘ আর রাতে
15তিনি মরুপ্রান্তরে শৈল বিভক্ত করলেন
16শৈল থেকে তিনি জলস্রোত নির্গত করলেন
17কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করেই গেল,
18তাদের আকাঙ্ক্ষিত খাদ্য দাবি করে
19তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল;
20সত্যিই, তিনি শৈলকে আঘাত করলেন,
21যখন সদাপ্রভু তাদের কথা শুনলেন তিনি রাগে অগ্নিশর্মা হলেন;
22কেননা তারা ঈশ্বরে বিশ্বাস করেনি
23তবুও তিনি উপরের আকাশকে আজ্ঞা দিলেন
24লোকেদের খাদ্যের জন্য তিনি বৃষ্টির মতো মান্না নিয়ে এলেন,
25মানুষ দূতদের রুটি খেল;
26তিনি পূবের বাতাস স্বর্গ থেকে পাঠালেন
27তিনি ধুলোর মতো মাংস বৃষ্টি করলেন,
28তাদের শিবিরের মধ্যে,
29তারা গলা পর্যন্ত খাবার খেয়ে তৃপ্ত হল—
30কিন্তু তারা আকাঙ্ক্ষিত খাদ্য খেয়ে শেষ করার আগেই,
31ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে জ্বলে উঠল;
32এসব কিছু দেখেও, তারা পাপ করতেই থাকল;
33তাই তিনি তাদের আয়ু ব্যর্থতায়
34যখনই ঈশ্বর তাদের নাশ করতেন, তারা তাঁর অন্বেষণ করত;
35তারা মনে রাখল যে ঈশ্বর তাদের শৈল,
36কিন্তু তারা তাদের মুখ দিয়ে তাঁকে তোষামোদ করল,
37তাদের হৃদয় তাঁর প্রতি অনুগত ছিল না,
38তবুও তিনি কৃপাময় ছিলেন;
39তিনি মনে রাখলেন যে তারা মাংসমাত্র,
40তারা মরুপ্রান্তরে কতবার তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল
41বারবার তারা ঈশ্বরকে পরীক্ষায় ফেলল;
42তারা তাঁর পরাক্রম মনে রাখল না—
43যেদিন মিশরে তিনি তাঁর চিহ্নগুলি,
44তিনি তাদের নদীগুলি রক্তে পরিণত করলেন;
45তিনি ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যা তাদের গ্রাস করল,
46তিনি তাদের শস্য ফড়িংদের দিলেন,
47তিনি তাদের দ্রাক্ষালতা শিলা দিয়ে নষ্ট করলেন
48তিনি তাদের গবাদি পশুদের শিলার কাছে,
49তিনি তাদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড রাগ পাঠালেন,
50তিনি তাঁর ক্রোধ তাদের বিরুদ্ধে নিক্ষেপ করলেন;
51তিনি মিশরের সব প্রথমজাতকে আঘাত করলেন,
52কিন্তু তিনি মেষপালের মতো তাঁর প্রজাদের বের করে আনলেন;
53তিনি তাদের সুরক্ষিতভাবে পথ দেখালেন, তাই তারা ভীত হল না;
54আর তিনি তাঁর নিজের পবিত্র সীমায় নিয়ে এলেন,
55তিনি তাদের সামনে সমস্ত জাতিকে তাড়িয়ে দিলেন
56কিন্তু তারা ঈশ্বরকে পরীক্ষা করেই চলল
57তাদের পূর্বপুরুষদের মতো তারা ছিল বিশ্বাসঘাতক আর বিশ্বাসহীন,
58তাদের উঁচু পীঠস্থানগুলি দিয়ে তারা তাঁকে রাগিয়ে তুলল;
59ঈশ্বর সেসব শুনে অগ্নিশর্মা হলেন;
60তিনি শীলোতে সমাগম তাঁবু পরিত্যাগ করলেন,
61তিনি তাঁর পরাক্রমের সিন্দুক বন্দিদশায় পাঠালেন,
62তিনি তাঁর প্রজাদের তরোয়ালের কোপে তুলে দিলেন;
63আগুন তাদের যুবকদের গ্রাস করল,
64তাদের যাজকদের তরোয়ালে নাশ করা হোলো
65তারপর সদাপ্রভু, ঘুম থেকে জেগে ওঠার মতো, জেগে উঠলেন,
66তিনি তাঁর শত্রুদের প্রহার করলেন;
67তারপর তিনি যোষেফের তাঁবুগুলি পরিত্যাগ করলেন,
68কিন্তু যিহূদার গোষ্ঠীকে মনোনীত করলেন,
69উচ্চ শিখরের মতো তাঁর পবিত্রস্থান তিনি নির্মাণ করলেন,
70তিনি তাঁর দাস দাউদকে মনোনীত করলেন
71মেষের পরিচর্যা থেকে তিনি তাকে নিয়ে এলেন
72এবং হৃদয়ের সততায় দাউদ পালকরূপে তাদের যত্ন নিলেন;