1হে ঈশ্বর, আমাকে রক্ষা করো,
2আমি গভীর পাঁকে ডুবেছি,
3সাহায্যের প্রার্থনা করতে করতে আমি ক্লান্ত হয়েছি;
4যারা আমাকে অকারণে ঘৃণা করে
5হে ঈশ্বর, তুমি আমার মূর্খতা জানো;
6প্রভু, হে সর্বশক্তিমান সদাপ্রভু,
7তোমার কারণে আমি ঘৃণা সহ্য করি,
8আমার নিজের পরিবারের কাছে আমি এক বিদেশি,
9তোমার গৃহের জন্য আবেগ আমাকে গ্রাস করেছে,
10যখন আমি ঘুমাই আর উপবাস করি,
11যখন আমি চট69:11 শোকবস্ত্র পরি,
12যারা প্রবেশপথে বসে তারা আমাকে উপহাস করে,
13কিন্তু, হে সদাপ্রভু, তোমার অনুগ্রহের সময়ে
14আমাকে পাঁক থেকে উদ্ধার করো,
15বন্যার জল যেন আমাকে আচ্ছন্ন না করে
16হে সদাপ্রভু, তোমার প্রেমের উত্তমতায় আমাকে উত্তর দাও;
17তোমার দাসের কাছ থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না;
18আমার কাছে এসো আর আমাকে উদ্ধার করো;
19তুমি জানো আমি কীভাবে তুচ্ছ, অপমানিত আর লজ্জিত হয়েছি;
20উপহাস আমার হৃদয় ভেঙেছে
21তারা আমার খাবারে পিত্তরস মিশিয়েছে
22তাদের সাজানো মেজ তাদের জন্য জাল হয়ে উঠুক;
23তাদের চোখ অন্ধকারে পূর্ণ হোক যেন তারা দেখতে না পায়,
24তোমার ক্রোধ তাদের উপর ঢেলে দাও;
25তাদের বাসস্থান শূন্য হোক;
26তুমি যাদের আঘাত দিয়েছ তাদের প্রতি ওরা অত্যাচার করে
27অপরাধের পর অপরাধ দিয়ে তাদের অভিযুক্ত করো;
28তাদের নাম যেন জীবনপুস্তক থেকে মুছে দেওয়া হয়
29কিন্তু আমি পীড়িত, আর ব্যথায় আছি—
30গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব
31বলদ বলি দেওয়ার থেকেও এসব সদাপ্রভুকে তুষ্ট করবে,
32দরিদ্রেরা এসব দেখবে আর আনন্দিত হবে—
33সদাপ্রভু দরিদ্রদের কান্না শোনেন
34স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও যা কিছু তাতে জীবিত,
35কারণ ঈশ্বর সিয়োনকে রক্ষা করবেন
36তাঁর সেবকদের সন্তানসন্ততিরা তা অধিকার করবে,