1হে ঈশ্বর, আমার কান্না শোনো;
2পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,
3কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,
4আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি
5হে ঈশ্বর, তুমি আমার প্রতিটি শপথ শুনেছ;
6রাজার জীবনের দিনগুলি,
7তিনি চিরকাল ঈশ্বরের সামনে সিংহাসনে অধিষ্ঠিত থাকুন;
8তখন আমি চিরকাল তোমার নামের স্তুতিগান গাইব