1শাসকেরা, তোমরা কি সত্যিই ন্যায্যভাবে কথা বলো?
2না, তোমাদের হৃদয়ে তোমরা অন্যায় পরিকল্পনা করো,
3জন্ম থেকেই দুষ্টরা বিপথে যায়;
4সাপের বিষের মতোই তাদের বিষ,
5এবং সাপুড়েদের সুর উপেক্ষা করে
6হে ঈশ্বর, তাদের মুখের দাঁতগুলি ভেঙে দাও;
7শুকনো জমিতে জলের মতো তারা যেন মিলিয়ে যায়;
8পথে চলার সময় তারা যেন শামুকের মতো গলে পাঁকে পরিণত হয়;
9ঈশ্বর, তরুণ কি প্রবীণ, সবাইকে উড়িয়ে নিয়ে যাবেন
10অন্যায়ের প্রতিকার দেখে ধার্মিকেরা উল্লসিত হবে।
11তখন সবাই বলবে,