1হে সদাপ্রভু, আমার কথা শোনো,
2আমার সাহায্যের আর্তনাদ শোনো,
3সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো;
4কারণ তুমি এমন ঈশ্বর নও যিনি দুষ্টতায় সন্তুষ্ট হন;
5দাম্ভিকেরা তোমার সামনে
6মিথ্যাবাদীদের তুমি ধ্বংস করো।
7কিন্তু আমি, তোমার মহান প্রেমের গুণে,
8হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো,
9তাদের মুখের কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়;
10হে ঈশ্বর, তুমি ওদের অপরাধী ঘোষণা করো!
11কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;
12নিশ্চয়, হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো;