1হে সদাপ্রভু, যারা আমার সঙ্গে বিবাদ করে, তাদের সঙ্গে তুমি বিবাদ করো;
2ঢাল ও বর্ম পরিধান করো;
3যারা আমাকে ধাওয়া করে
4যারা আমার প্রাণনাশের চেষ্টা করে
5বাতাসে তুষের মতো ওদের অবস্থা হোক,
6তাদের চলার পথ অন্ধকারাচ্ছন্ন ও পিচ্ছিল হোক,
7যেহেতু ওরা অকারণে আমার জন্য গোপন ফাঁদ পেতেছে,
8অতর্কিতে তাদের উপর যেন ধ্বংস নেমে আসে—
9তখন সদাপ্রভুর উদ্দেশে আমার প্রাণ আনন্দিত হবে,
10আমার সমগ্র সত্তা বলবে,
11দুষ্ট সাক্ষীর দল এগিয়ে আসছে;
12উপকারের প্রতিদানে ওরা আমার অপকার করে,
13কিন্তু ওরা যখন পীড়িত ছিল, আমি দুঃখে তখন চট পরেছিলাম,
14আমি শোকার্ত হয়ে রইলাম,
15কিন্তু যখন আমি হোঁচট খেলাম, তখন ওরা আনন্দে সমবেত হল,
16অধার্মিকের মতো তারা আমাকে ব্যঙ্গবিদ্রুপ করে,
17আর কত কাল, হে প্রভু, তুমি নীরবে দেখবে?
18মহাসমাবেশে আমি তোমাকে ধন্যবাদ জানাব;
19যারা অকারণে আমার শত্রু হয়েছে
20তারা শান্তির কথা বলে না;
21তারা আমার প্রতি অবজ্ঞা করে আর বলে, “হা! হা!
22হে সদাপ্রভু, তুমি সবই দেখেছ, তুমি নীরব থেকো না।
23জেগে ওঠো এবং আমায় সমর্থন করো!
24তোমার ধার্মিকতায় আমাকে নির্দোষ ঘোষণা করো, হে সদাপ্রভু, আমার ঈশ্বর;
25তাদের ভাবতে দিয়ো না, “আহা! আমরা যা চেয়েছি, তাই ঘটেছে!”
26যারা আমার দুর্দশায় উল্লসিত হয়
27যারা আমার নির্দোষিতা প্রমাণে আনন্দ পায়,
28আমার জিভ তোমার ধার্মিকতা প্রচার করবে,