We Believe JesusFé, Esperança e Nova Vida

গীত 18

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← গীত 17 গীত গীত 19 →

1হে সদাপ্রভু, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শক্তি।

2সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;

3আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

4মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল;

5পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল;

6আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম;

7তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল,

8তাঁর নাক থেকে ধোঁয়া উঠল;

9তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন;

10করূবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন;

11তিনি অন্ধকারকে তাঁর আবরণ করলেন, তাঁর চারপাশের আচ্ছাদন করলেন;

12তাঁর উপস্থিতির উজ্জ্বলতা থেকে মেঘের ঘনঘটা সরে গেল,

13আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন;

14তিনি তাঁর তির ছুঁড়লেন ও শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন,

15তোমার আদেশে, হে সদাপ্রভু,

16তিনি আকাশ থেকে হাত বাড়ালেন ও আমাকে ধারণ করলেন;

17আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন,

18আমার বিপদের দিনে তারা আমার মোকাবিলা করেছিল,

19তিনি আমায় মুক্ত করে এক প্রশস্ত স্থানে আনলেন,

20আমার ধার্মিকতা অনুযায়ী সদাপ্রভু আমায় প্রতিফল দিলেন,

21কারণ আমি সদাপ্রভুর নির্দেশিত পথে চলেছি,

22তাঁর সব বিধান আমার সামনে রয়েছে,

23তাঁর সামনে আমি নিজেকে নির্দোষ রেখেছি

24যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন,

25যারা বিশ্বস্ত, তাদের প্রতি তুমি বিশ্বস্ত,

26যারা শুদ্ধ, তাদের প্রতি তুমি শুদ্ধ,

27তুমি নম্রকে উদ্ধার করে থাকো

28তুমি, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো;

29তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর হতে পারি,

30ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ:

31কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে?

32ঈশ্বর আমায় শক্তি জোগান

33তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন;

34তিনি আমার হাত যুদ্ধের জন্য প্রশিক্ষিত করেন;

35তুমি আমাকে তোমার বিজয়ের ঢাল দিয়েছ,

36তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ,

37আমি শত্রুদের পিছনে ধাওয়া করে তাদের ধরে ফেলেছি;

38আমি তাদের চূর্ণবিচূর্ণ করেছি, যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে;

39যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ;

40তুমি আমার শত্রুদের পালাতে বাধ্য করেছ,

41তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি,

42বাতাসে ওড়া ধুলোর মতো আমি তাদের চূর্ণ করি;

43তুমি আমাকে লোকেদের আক্রমণ থেকে বাঁচিয়েছ,

44অইহুদিরা আমার সামনে মাথা নত হয়ে থাকে;

45তারা সবাই সাহস হারায়;

46সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক!

47তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন,

48তিনি আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন।

49তাই, হে সদাপ্রভু, আমি জাতিদের মাঝে তোমার প্রশংসা করব;

50তিনি তাঁর রাজাকে মহান বিজয় প্রদান করেন;

← গীত 17 গীত গীত 19 →