1সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়।
2দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো।
3প্রভুদের প্রভুর ধন্যবাদ করো,
4তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন,
5যিনি নিজের প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন,
6যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন,
7যিনি বড়ো বড়ো জ্যোতি সৃষ্টি করেছেন—
8দিনের উপর শাসন করতে সূর্য,
9রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকামালা;
10যিনি মিশরের প্রথমজাতদের আঘাত করেছিলেন,
11যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন
12তাঁর শক্তিশালী হাত ও প্রসারিত বাহু দিয়ে;
13যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন
14যিনি ইস্রায়েলীদের তার মধ্যে দিয়ে বার করে আনলেন,
15কিন্তু ফরৌণ ও তার সেনাবাহিনীকে যিনি লোহিত সাগরে নিক্ষেপ করলেন;
16যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন,
17যিনি মহান রাজাদের আঘাত করলেন,
18এবং শক্তিশালী রাজাদের বধ করলেন—
19ইমোরীয়দের রাজা সীহোনকে,
20বাশনের রাজা ওগকে
21এবং তাদের দেশ অধিকারস্বরূপ বণ্টন করলেন,
22নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন,
23আমাদের দৈন্য দশায় তিনি আমাদের স্মরণ করলেন
24আমাদের শত্রুদের কবল থেকে আমাদের উদ্ধার করলেন,
25তিনি সব প্রাণীকে খাবার দেন,
26স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো।