We Believe JesusFé, Esperança e Nova Vida

গণনা পুস্তক 26

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← গণনা পুস্তক 25 গণনা পুস্তক গণনা পুস্তক 27 →

1মহামারির পরে সদাপ্রভু, মোশি ও যাজক হারোণের ছেলে ইলীয়াসরকে বললেন,

2“বংশ অনুসারে সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের লোকগণনা করো। তাদের সবাইকে গণনা করো যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি এবং যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম।”

3অতএব মোশি ও যাজক ইলীয়াসর, মোয়াবের সমতলে, জর্ডনের কাছে, যিরীহোর অপর পাশে, তাদের সঙ্গে আলাপ করলেন ও বললেন,

4“সদাপ্রভু যেমন মোশিকে আদেশ করেছেন, কুড়ি বছর বা তারও বেশি বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করো।”

5ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের বংশধরেরা হল:

6হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী,

7এরা সবাই রূবেণের গোষ্ঠী; এদের গণিত সংখ্যা ছিল 43,730।

8পল্লুর ছেলে ইলীয়াব

9এবং ইলীয়াবের ছেলেেরা হল নমূয়েল, দাথন ও অবীরাম। এই দাথন ও অবীরাম ছিলেন সম্প্রদায়ের আধিকারিক, যারা মোশি ও হারোণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা কোরহের অনুগামীদলের অন্তর্ভুক্ত ছিল, যখন তারা সদাপ্রভুর বিপক্ষে বিদ্রোহ করেছিল।

10পৃথিবী, তাঁর মুখ খুলে কোরহের সঙ্গে তার অনুগামী দলকে গ্রাস করেছিল। সেসময় আগুন, 250 জন ব্যক্তিকেও পুড়িয়ে দিয়েছিল। তাদের ঘটনা দৃষ্টান্তস্বরূপ হয়ে রইল।

11যাইহোক, কোরহের বংশধরেরা কেউই মারা পড়েনি।

12গোষ্ঠী অনুযায়ী, শিমিয়োনের বংশধরেরা হল:

13সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী,

14এরা সবাই শিমিয়োনের গোষ্ঠী। এদের গণিত পুরুষের সংখ্যা 22,200।

15গোষ্ঠী অনুযায়ী, গাদের বংশধরেরা হল:

16ওষ্ণি থেকে ওষ্ণীয় গোষ্ঠী,

17আরোদ থেকে আরোদীয় গোষ্ঠী,

18এরা সবাই গাদের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 40,500।

19এর ও ওনন, যিহূদার সন্তান। তারা সবাই কনানে মারা গিয়েছিল।

20গোষ্ঠী অনুযায়ী, যিহূদার বংশধরেরা হল:

21পেরসের বংশধরেরা হল:

22এরা সবাই যিহূদার গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 76,500।

23গোষ্ঠী অনুযায়ী ইষাখরের বংশধরেরা হল:

24যাশূব থেকে যাশূবীয় গোষ্ঠী,

25এরা সবাই ইষাখরের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 64,300।

26গোষ্ঠী অনুযায়ী, সবূলূনের বংশধরেরা হল:

27এরা সবাই সবূলূনের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল, 60,500।

28গোষ্ঠী অনুযায়ী, মনঃশি ও ইফ্রয়িমের মাধ্যমে, যোষেফের বংশধরেরা হল:

29মনঃশির বংশধরেরা হল:

30গিলিয়দের বংশধরেরা হল:

31অস্রীয়েল থেকে অস্রীয়েলীয় গোষ্ঠী,

32শিমীদা থেকে শিমীদায়ীয় গোষ্ঠী,

33(হেফরের ছেলে সলফাদের কোনো ছেলে ছিল না। তাঁর শুধুমাত্র কয়েকটি মেয়ে ছিল। তাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা)

34এরা সবাই মনঃশির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 52,700।

35গোষ্ঠী অনুযায়ী ইফ্রয়িমের বংশধরেরা হল:

36এরা সবাই শূথেলহের বংশধর,

37এরা সবাই ইফ্রয়িম গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 32,500।

38গোষ্ঠী অনুযায়ী, বিন্যামীনের বংশধরেরা হল:

39শূফম থেকে শূফমীয় গোষ্ঠী,

40অর্দ এবং নামানের মাধ্যমে, বেলার বংশধরেরা হল:

41এরা সবাই বিন্যামীনের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা হল 45,600।

42গোষ্ঠী অনুযায়ী, দানের বংশধরেরা হল:

43তারা সবাই শূহমীয় গোষ্ঠীভুক্ত ছিল। তাদের গণিত সংখ্যা ছিল 64,400।

44গোষ্ঠী অনুযায়ী, আশেরের বংশধরেরা হল:

45আবার বরিয়ের বংশধরেরা হল:

46আশেরের সারহ নামে একটি মেয়ে ছিল।

47এরা সবাই আশেরের গোষ্ঠী, তাদের গণিত সংখ্যা ছিল, 53,400।

48গোষ্ঠী অনুযায়ী, নপ্তালির বংশধরেরা হল:

49যেৎসর থেকে যেৎসরীয় গোষ্ঠী,

50এরা সবাই নপ্তালির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 45,400।

51ইস্রায়েলী পুরুষদের সর্বমোট গণিত সংখ্যা ছিল 6,01,730 জন।

52সদাপ্রভু মোশিকে বললেন,

53“নামের গণিত সংখ্যা অনুযায়ী তাদের মধ্যে ভূমির স্বত্বাধিকার বণ্টন করতে হবে।

54বড়ো দলকে বেশি এবং ছোটো দলকে অল্প স্বত্বাধিকার দিতে হবে। নামের তালিকা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি তার স্বত্বাধিকার লাভ করবে।

55ভূমি নিশ্চিতরূপে গুটিকাপাতের মাধ্যমে বন্টিত হবে। পিতৃ-গোষ্ঠীর নাম অনুযায়ী প্রতিটি দল স্বত্বাধিকার লাভ করবে।

56বড়ো বা ছোটো সমস্ত দলের মধ্যেই গুটিকাপাতের মাধ্যমে বন্টিত হবে।”

57এই লেবীয়েরাও তাদের গোষ্ঠী অনুযায়ী গণিত হল:

58এরাও সবাই লেবীয় গোষ্ঠী ছিল:

59অম্রামের স্ত্রীর নাম যোকেবদ। ইনি লেবির বংশ। মিশরে ও লেবি গোষ্ঠীতে তাঁর জন্ম হয়েছিল। অম্রামের জন্য তিনি হারোণ, মোশি ও তাঁদের দিদি মরিয়মকে জন্ম দিয়েছিলেন।

60হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরের বাবা।

61কিন্তু নাদব ও অবীহূ অশুচি আগুনের মাধ্যমে সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করায় মারা পড়েছিল।)

62এক মাস বা তারও বেশি বয়স্ক লেবীয়দের সব পুরুষের গণিত সংখ্যা ছিল 23,000। অন্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের গণনা করা হয়নি, কারণ তাদের মধ্যে তারা কোনো স্বত্বাধিকার প্রাপ্ত হয়নি।

63মোশি ও যাজক ইলীয়াসর মোয়াবের সমতলে জর্ডনের তীরে যিরীহোর অপর পাশে এই ইস্রায়েলীদের গণনা করেছিলেন।

64মোশি ও যাজক হারোণ, সীনয় মরুভূমিতে, যে ইস্রায়েলীদের গণনা করেছিলেন, এই গণিত লোকদের মধ্যে তাদের একজনও অন্তর্ভুক্ত ছিল না।

65কারণ সদাপ্রভু সেই ইস্রায়েলীদের বলেছিলেন যে তারা নিশ্চিতরূপেই প্রান্তরে মারা যাবে। তাই যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া, তাদের একজনও অবশিষ্ট ছিল না।

← গণনা পুস্তক 25 গণনা পুস্তক গণনা পুস্তক 27 →