1বিলিয়ম যখন দেখল যে ইস্রায়েলীদের আশীর্বাদ করা সদাপ্রভুর সন্তোষজনক, তখন অন্য সময়ের মতো সে প্রত্যাদেশ লাভ করতে অন্যত্র গেল না, কিন্তু তার মুখ প্রান্তরের দিকে ফেরালো।
2বিলিয়ম দেখল, গোষ্ঠী অনুসারে ইস্রায়েল ছাউনি স্থাপন করে আছে, তখন ঈশ্বরের আত্মা তার উপরে এলেন
3এবং সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,
4তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে,
5“হে যাকোব, তোমার তাঁবুগুলি,
6“উপত্যকার মতো সেগুলি বিস্তৃত হয়,
7তাদের বালতি থেকে জল উপচে পড়বে,
8“ঈশ্বর মিশর থেকে তাদের নির্গত করেছেন,
9সিংহের মতোই তারা হামাগুড়ি দেয়,
10তখন বিলিয়মের প্রতি বালাকের ক্রোধ বহ্নিমান হল। তিনি হাতে করাঘাত করে তাকে বললেন, “আমি আপনাকে ডেকে এনেছিলাম যেন আপনি আমার শত্রুদের অভিশাপ দেন, কিন্তু এই তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন।
11এখন এই মুহূর্তে, প্রস্থান করুন ও বাড়িতে ফিরে যান! আমি বলেছিলাম, আপনাকে উদারভাবে পুরস্কৃত করব, কিন্তু সদাপ্রভুই আপনাকে পুরস্কার নিতে দিলেন না।”
12বালাককে বিলিয়ম উত্তর দিল, “আপনি যে বার্তাবাহকদের পাঠিয়েছিলেন, আমি কি তাদের বলিনি,
13‘বালাক যদিও তাঁর প্রাসাদের সমস্ত সোনা ও রুপো দেন, আমি স্বেচ্ছায়, ভালো অথবা মন্দ, সদাপ্রভুর আদেশের অতিরিক্ত, কিছুই করতে পারি না। আমি শুধু সেই কথা বলব, যা সদাপ্রভু আমাকে বলে দেবেন।’
14এখন আমি আমার স্বজাতির কাছে ফিরে যাই, কিন্তু এই লোকেরা ভবিষ্যতে আপনার লোকদের প্রতি কী করবে, আসুন, সেই বিষয়ে আপনাকে সচেতন করে দিই।”
15পরে সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,
16তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে,
17“আমি তাঁকে দেখব, কিন্তু এখন নয়,
18ইদোম পরাভূত হবে,
19যাকোব থেকে এক প্রশাসকের আগমন হবে,
20পরে বিলিয়ম অমালেকের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,
21তারপর সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,
22তা সত্ত্বেও কেনীয়েরা, তোমার হবে বিধ্বংস
23তারপর সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,
24কিত্তীমের সৈকত থেকে জাহাজগুলি আসবে,
25এরপরে বিলিয়ম উঠে নিজের ঘরে ফিরে গেল এবং বালাকও নিজের পথে প্রস্থান করলেন।