1অতীতে ঈশ্বর ভাববাদীদের1:1 ভাববাদী—এর সমার্থক শব্দগুলি হল, নবী, ভবিষ্যৎ বক্তা, ক্রান্তদর্শী। মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন,
2কিন্তু এই শেষ যুগে, তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাঁকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন, এবং যাঁর মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন।
3সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজোদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর, তিনি স্বর্গে ঐশ-মহিমার ডানদিকে উপবেশন করেছেন।
4তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।
5কারণ স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন,
6আবারও, ঈশ্বর যখন তাঁর প্রথমজাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন,
7আর স্বর্গদূতদের সম্পর্কে তিনি বলেন,
8কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন,
9তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ,
10তিনি আরও বলেন,
11সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে;
12পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে,
13স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন,
14স্বর্গদূতেরা সবাই কি পরিচর্যাকারী আত্মা নন? যারা পরিত্রাণের অধিকারী হবে, তাদের সেবা করার জন্যই কি তারা প্রেরিত হননি?