1ধিক্ সেই রক্তপাতকারী নগর,
2চাবুকের জোরালো শব্দ,
3অশ্বারোহী সৈন্যদলের আক্রমণ!
4এসবই সেই এক বেশ্যার উচ্ছৃঙ্খল লালসার,
5“আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন।
6আমি অশ্লীলতা দিয়ে তোমাকে আঘাত করব,
7যারা তোমাকে দেখবে তারা সবাই তোমার কাছ থেকে পালাবে ও বলবে,
8তুমি কি সেই থিব্সের চেয়ে শ্রেষ্ঠ,
9কূশ3:9 অর্থাৎ, নীলনদের উচ্চতর এলাকা ও মিশর ছিল তার অপার শক্তি;
10তাও তাকে বন্দি করা হল
11তুমিও মাতাল হয়ে যাবে;
12তোমার সব দুর্গ এমন ডুমুর গাছের মতো,
13তোমার সৈন্যদলের দিকে তাকাও—
14অবরোধকালের জন্য জল তুলে রাখো,
15সেখানেই আগুন তোমাকে গ্রাস করবে;
16তোমার বণিকদের সংখ্যা তুমি বাড়িয়েই গিয়েছ
17তোমার রক্ষীবাহিনী পঙ্গপালের মতো,
18হে আসিরিয়ার রাজা, তোমার মেষপালকেরা3:18 অর্থাৎ, শাসনকর্তারা তন্দ্রাচ্ছন্ন হয়েছে;
19কোনো কিছুই তোমাকে সুস্থ করতে পারবে না;