We Believe JesusFé, Esperança e Nova Vida

লূক 3

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← লূক 2 লূক লূক 4 →

1রোমান সম্রাট তিবিরীয় কৈসরের রাজত্বের পনেরোতম বছরে, যখন পন্তীয় পীলাত ছিলেন যিহূদিয়ার শাসনকর্তা, হেরোদ3:1 ইনি ছিলেন মহান হেরোদের পুত্র, হেরোদ আন্তিপাস। ছিলেন গালীল প্রদেশের সামন্ত-নৃপতি, তাঁর ভাই ফিলিপ ছিলেন ইতুরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের সামন্ত-নৃপতি ও লুসানিয় ছিলেন অবিলিনীর সামন্ত-নৃপতি

2এবং হানন ও কায়াফা ছিলেন মহাযাজক, সেই সময় সখরিয়ের পুত্র যোহনের কাছে মরুপ্রান্তরে ঈশ্বরের বাক্য উপস্থিত হল।

3তিনি জর্ডন অঞ্চলের চতুর্দিক পরিভ্রমণ করে পাপক্ষমার জন্য মন পরিবর্তনের বাপ্তিষ্মের কথা প্রচার করলেন।

4ভাববাদী যিশাইয়ের বাক্য যেমন গ্রন্থে লেখা আছে:

5প্রত্যেক উপত্যকা ভরিয়ে তোলা হবে,

6আর সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ প্রত্যক্ষ করবে।’ ”3:6 যিশাইয় 40:3-5

7যে লোকেরা যোহনের কাছে বাপ্তিষ্ম নিতে এসেছিল, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল?

8তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। তোমরা মনে মনে এরকম বোলো না, ‘অব্রাহাম আমাদের পিতা।’ কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন।

9গাছগুলির শিকড়ে ইতিমধ্যেই কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না, তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে।”

10লোকেরা প্রশ্ন করল, “আমরা তাহলে কী করব?”

11যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।”

12কর আদায়কারীরাও এল বাপ্তিষ্ম নিতে। তারা বলল, “গুরুমহাশয়, আমরা কী করব?”

13তিনি তাদের বললেন, “তোমরা ন্যায্য পরিমাণের অতিরিক্ত কর আদায় কোরো না।”

14তখন কয়েকজন সৈন্য তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কী করব?”

15সকলে অধীর প্রতীক্ষায় ছিল এবং সবারই মনে প্রশ্ন জাগছিল, যোহনই হয়তো সেই খ্রীষ্ট।

16যোহন তাদের সবাইকে উত্তর দিলেন, “আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিই; কিন্তু আমার চেয়েও পরাক্রমী একজন আসছেন। তাঁর চটিজুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই।3:16 চটিজুতোর বাঁধন খোলা ছিল কোনো ক্রীতদাসের কাজ। যোহন প্রকৃত অর্থেই সেকথা ব্যক্ত করেছেন। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিষ্ম দেবেন।

17শস্য ঝাড়াই করার কুলো তাঁর হাতেই আছে, তিনি তা দিয়ে খামার পরিষ্কার করবেন ও তাঁর গম গোলাঘরে সংগ্রহ করবেন এবং তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।”

18যোহন লোকসমূহকে আরও অনেক শিক্ষা দিয়ে সতর্ক করলেন এবং তাদের কাছে সুসমাচার প্রচার করলেন।

19কিন্তু যোহন যখন সামন্তরাজ হেরোদকে নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিবাহ করার বিষয়ে এবং তাঁর সমস্ত দুষ্কর্মের জন্য তিরস্কার করলেন,

20তখন হেরোদ আরও একটি দুষ্কর্ম করলেন: তিনি যোহনকে কারাগারে বন্দি করলেন।

21অন্য সকলে যখন বাপ্তিষ্ম নিচ্ছিল, তখন যীশুও বাপ্তিষ্ম গ্রহণ করলেন। তিনি যখন প্রার্থনা করছিলেন, সেই সময়ে স্বর্গলোক খুলে গেল

22এবং পবিত্র আত্মা কপোতের রূপ ধারণ করে তাঁর উপর অবতীর্ণ হলেন। আর স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল, “তুমি আমার প্রিয় পুত্র, যাঁকে আমি প্রেম করি, তোমার উপরে আমি পরম প্রসন্ন।”

23পরে যীশুর বয়স যখন প্রায় ত্রিশ বছর, তিনি তাঁর পরিচর্যা কাজ শুরু করলেন। লোকেরা যেমন মনে করত, যীশু ছিলেন যোষেফের পুত্র, যোষেফ ছিলেন,

24এলি মত্ততের পুত্র,

25যোষেফ মত্তথিয়ের পুত্র, মত্তথিয় আমোষের পুত্র,

26নগি মাটের পুত্র,

27জোদা যোহানার পুত্র, যোহানা রীষার পুত্র,

28নেরি মল্কির পুত্র,

29এর যিহোশূয়ের পুত্র, যিহোশূয় ইলীয়েষরের পুত্র,

30লেবি শিমিয়োনের পুত্র,

31ইলিয়াকীম মিলেয়ার পুত্র, মিলেয়া মিন্নার পুত্র,

32দাউদ যিশয়ের পুত্র,

33নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব রামের3:33 কয়েকটি পাণ্ডুলিপিতে, অম্মীনাদব অদমিনের পুত্র, অদমিন অর্নির পুত্র। পুত্র,

34যিহূদা যাকোবের পুত্র,

35নাহোর সরূগের পুত্র, সরূগ রিয়ূর পুত্র,

36শেলহ কৈননের পুত্র,

37লেমক মথূশেলহের পুত্র, মথূশেলহ হনোকের পুত্র,

38কৈনন ইনোশের পুত্র,

← লূক 2 লূক লূক 4 →