1“কিন্তু এখন, হে ইয়োব, আমার কথা শুনুন;
2আমি আমার মুখ খুলতে যাচ্ছি;
3আমার কথা এক ন্যায়পরায়ণ অন্তর থেকে বেরিয়ে আসে;
4ঈশ্বরের আত্মা আমাকে সৃষ্টি করেছেন;
5যদি পারেন তবে আমার কথার উত্তর দিন;
6ঈশ্বরের দৃষ্টিতে আপনি যেমন আমিও তেমনই;
7আমাকে ভয় করতে হবে না,
8“কিন্তু আপনি আমার কানে কানে বলেছেন—
9‘আমি শুচিশুদ্ধ, আমি কোনও অন্যায় করিনি;
10তবুও ঈশ্বর আমার মধ্যে দোষ খুঁজে পেয়েছেন;
11তিনি আমার পায়ে বেড়ি পড়িয়েছেন;
12“কিন্তু আমি আপনাকে বলছি, এ বিষয়ে আপনি নির্ভুল নন,
13আপনি কেন তাঁর কাছে অভিযোগ জানাচ্ছেন
14যেহেতু ঈশ্বর তো কথা বলেন—এখন একভাবে, তো তখন অন্যভাবে—
15স্বপ্নে, রাতে আসা দর্শনে,
16তখন হয়তো তিনি তাদের কানে কানে কথা বলেন
17যেন তিনি তাদের অন্যায়াচরণ থেকে ফিরিয়ে আনতে পারেন
18যেন খাত থেকে তাদের প্রাণ,
19“অথবা কেউ হয়তো অস্থিতে অবিরত যন্ত্রণা নিয়ে
20তাদের কাছে খাবার বিরক্তিকর বলে মনে হয়
21তাদের শরীর ক্ষয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়,
22তারা খাতের কাছে এগিয়ে যায়,
23তবুও যদি তাদের পাশে থেকে একথা বলার জন্য এক স্বর্গদূতকে,
24ও তিনি সেই লোকটির প্রতি অনুগ্রহকারী হয়ে ঈশ্বরকে বলেন,
25তাদের শরীর এক শিশুর মতো সতেজ হয়ে যাক;
26তখন সেই লোকটি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবে ও তাঁর অনুগ্রহ লাভ করবে,
27আর তারা অন্যদের কাছে গিয়ে বলবে,
28ঈশ্বর আমাকে খাদে যাওয়া থেকে রক্ষা করেছেন,
29“ঈশ্বর একজন লোকের সঙ্গে এসব কিছু করেন—
30খাত থেকে তাদের ফিরিয়ে আনার জন্য,
31“হে ইয়োব, মনোযোগ দিন, ও আমার কথা শুনুন;
32আপনার যদি কিছু বলার থাকে, তবে আমাকে উত্তর দিন;
33কিন্তু যদি না থাকে, তবে আমার কথা শুনুন;