We Believe JesusFé, Esperança e Nova Vida

যিহোশূয় 12

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← যিহোশূয় 11 যিহোশূয় যিহোশূয় 13 →

1এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল:

2ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্‌বোনে রাজত্ব করতেন।

3এছাড়াও গালীল সাগর12:3 হিব্রু ভাষায়, কিন্নেরত থেকে অরাবা সাগর (অর্থাৎ, মরুসাগর) পর্যন্ত এবং বেথ-যিশীমোৎ ও পরে পিস্‌গার ঢালের নিচে, দক্ষিণ দিক পর্যন্ত তাঁর শাসনাধীন ছিল।

4আর বাশনের রাজা সেই ওগের এলাকা, যিনি রফায়ীয়দের শেষদিকের একজন রাজা, ও যিনি অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন।

5হর্মোণ পর্বত, সল্‌খা, গশূর ও মাখার লোকদের সীমানা পর্যন্ত সমস্ত বাশন এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমানা পর্যন্ত বিস্তৃত গিলিয়দের অর্ধেক অংশ তাঁর শাসনাধীন ছিল।

6সদাপ্রভুর দাস মোশি এবং ইস্রায়েলীরা তাঁদের উপর জয়লাভ করেন। আর সদাপ্রভুর দাস মোশি তাঁদের দেশটি অধিকাররূপে রূবেণীয় ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়েছিলেন।

7জর্ডন নদীর পশ্চিমদিকে, লেবানন উপত্যকার বায়াল-গাদ থেকে যা সেয়ীরের দিকে উঠে যায়, সেই হালক পর্বত পর্যন্ত বিস্তৃত যে দেশটি যিহোশূয় ও ইস্রায়েলীরা জয় করলেন, সেখানকার রাজাদের এক তালিকা এখানে দেওয়া হল। যিহোশূয় তাঁদের দেশগুলি এক অধিকাররূপে গোষ্ঠী-বিভাগ অনুসারে ইস্রায়েলের বিভিন্ন বংশকে দিয়েছিলেন।

8এই দেশগুলিতে পার্বত্য প্রদেশ, পশ্চিমী পাহাড়ের পাদদেশ, অরাবা, পর্বতের ঢাল, মরুপ্রান্তর ও নেগেভ যুক্ত ছিল। এগুলি হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশ।

9যিরীহোর রাজা

10জেরুশালেমের রাজা

11যর্মূতের রাজা

12ইগ্লোনের রাজা

13দবীরের রাজা

14হর্মার রাজা

15লিব্‌নার রাজা

16মক্কেদার রাজা

17তপূহের রাজা

18অফেকের রাজা

19মাদোনের রাজা

20শিম্রোণ-মেরোণের রাজা

21তানকের রাজা

22কেদশের রাজা

23(নাফোৎ-দোরে) দোরের রাজা

24তির্সার রাজা

← যিহোশূয় 11 যিহোশূয় যিহোশূয় 13 →