1পরে ইয়োব উত্তর দিলেন:
2“বাস্তবিক, আমি জানি যে তা সত্যি।
3যদিও তারা তাঁর সাথে বাদানুবাদ করতে চায়,
4তাঁর জ্ঞান অগাধ, তাঁর শক্তি অসীম।
5পর্বতগুলির অজান্তে তিনি তাদের স্থানান্তরিত করেন
6তিনি পৃথিবীকে স্বস্থান থেকে নাড়িয়ে দেন,
7তিনি সূর্যকে বারণ করেন ও তা দীপ্তি দেয় না;
8তিনি একাই আকাশমণ্ডলের বিস্তার ঘটান,
9তিনি সপ্তর্ষি9:9 অথবা, সিংহরাশি ও কালপুরুষ,
10তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুধাবন করা যায় না,
11তিনি যখন আমাকে পার করে চলে যান, আমি তাঁকে দেখতে পাই না;
12তিনি যদি কেড়ে নেন, কে তাঁকে থামাতে পারবে?
13ঈশ্বর তাঁর ক্রোধ নিয়ন্ত্রণে রাখেন না;
14“কীভাবে তবে আমি তাঁর সাথে বাদানুবাদ করব?
15আমি নির্দোষ হওয়া সত্ত্বেও, তাঁকে জবাব দিতে পারিনি;
16আমি যদিও তাঁকে ডেকেছি ও তিনি সাড়া দিয়েছেন,
17এক ঝড় পাঠিয়ে তিনি আমাকে চূর্ণ করবেন,
18তিনি আমাকে দম নেওয়ার সুযোগ দেবেন না
19এটি যদি শক্তির বিষয় হয়, তবে তিনি শক্তিমান!
20আমি যদি নির্দোষও হতাম, তাও আমার মুখই আমাকে দোষারোপ করত।
21“যদিও আমি অনিন্দনীয়,
22এসবই সমান; তাই আমি বলি,
23এক কশা যখন আকস্মিক মৃত্যু ডেকে আনে,
24দেশ9:24 অথবা, পৃথিবী যখন দুষ্টের হাতে গিয়ে পড়ে,
25“আমার দিনগুলি একজন ডাকহরকরার চেয়েও দ্রুতগামী;
26নলখাগড়ার নৌকার মতো সেগুলি অদৃশ্য হয়ে যায়,
27আমি যদি বলি, ‘আমি আমার অভিযোগ ভুলে যাব,
28তাও আমি এখনও আমার সব দুঃখকষ্টকে ভয় করি,
29যেহেতু আমি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছি,
30আমি যদিও সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলি
31তাও তুমি আমাকে পাঁকে ভরা খন্দে ডোবাবে
32“তিনি আমার মতো নিছক এক নশ্বর মানুষ নন যে আমি তাঁকে উত্তর দেব,
33শুধু যদি আমাদের মধ্যে মধ্যস্থতা করার মতো কেউ থাকত,
34যদি আমার কাছ থেকে ঈশ্বরের লাঠি দূর করার মতো কেউ থাকত,
35তবে তাঁকে ভয় না করে আমি কথা বলতে পারতাম,