1“ডাকতে চাইলে ডাকো, কিন্তু কে তোমায় উত্তর দেবে?
2বিরক্তিভাব মূর্খকে হত্যা করে,
3আমি স্বয়ং এক মূর্খকে মূল বিস্তার করতে দেখেছি,
4তার সন্তানেরা নিরাপত্তাহীন হল,
5ক্ষুধার্ত লোক তার ফসল খেয়ে ফেলে,
6কারণ মাটি থেকে কষ্ট উৎপন্ন হয় না,
7তবুও মানুষ অসুবিধা ভোগ করার জন্যই জন্মায়,
8“কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ঈশ্বরের কাছে আবেদন জানাতাম;
9তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুভব করা যায় না,
10তিনি ধরণীতে বৃষ্টির জোগান দেন;
11সহজসরল লোককে তিনি উন্নত করেন,
12ধূর্তদের পরিকল্পনা তিনি ব্যর্থ করেন,
13জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,
14দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে,
15অভাবগ্রস্তকে তিনি শব্দবাণ থেকে রক্ষা করেন;
16তাই দরিদ্র আশায় বুক বাঁধে,
17“ধন্য সেই জন যাকে ঈশ্বর সংশোধন করেন;
18কারণ তিনি আঘাত দেন, কিন্তু শুশ্রুষাও করেন;
19ছয়টি বিপর্যয় থেকে তিনি তোমাকে রক্ষা করবেন;
20দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে,
21জিভের কশাঘাত থেকে তুমি সুরক্ষিত থাকবে,
22ধ্বংস ও দুর্ভিক্ষ দেখে তুমি হাসবে,
23কারণ জমির পাথরগুলির সঙ্গে তুমি চুক্তিবদ্ধ হবে,
24তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপদ;
25তুমি জানবে যে তোমার সন্তানেরা অসংখ্য হবে,
26পূর্ণ প্রাণশক্তি নিয়ে তুমি কবরে যাবে,
27“আমরা এর পরীক্ষা করেছি, আর তা সত্যি।