1“আমি আমার চোখের সাথে এক চুক্তি করেছি
2তবে ঊর্ধ্ববাসী ঈশ্বরের কাছে আমাদের কী প্রাপ্য,
3দুষ্টদের জন্য কি সর্বনাশ নয়,
4তিনি কি আমার পথগুলি দেখেন না
5“আমি যদি অসাধুতা নিয়ে চলেছি
6তবে ঈশ্বরই আমাকে সরল দাঁড়িপাল্লায় ওজন করুন
7আমার পদক্ষেপ যদি পথ থেকে বিপথে গিয়েছে,
8তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়,
9“আমার অন্তর যদি রমণীতে আকৃষ্ট হয়,
10তবে আমার স্ত্রী যেন অন্য লোকের শস্য পেষাই করে,
11কারণ তা হবে জঘন্য অপরাধ,
12এটি এমন এক আগুন যা পুড়িয়ে বিনাশে31:12 হিব্রু ভাষায়, আবাদ্দোনে পৌঁছে দেয়;
13“আমার দাসেরা যখন আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে,
14তবে আমি যখন ঈশ্বরের সম্মুখীন হব তখন কী করব?
15যিনি আমাকে গর্ভের মধ্যে তৈরি করেছেন তিনি কি তাদেরও তৈরি করেননি?
16“আমি যদি দরিদ্রদের বাসনা অস্বীকার করেছি
17আমি যদি আমার খাদ্য নিজের জন্যই জমিয়ে রেখেছি,
18কিন্তু যৌবনকাল থেকে আমি এক বাবার মতো তাদের যত্ন নিয়েছি,
19আমি যদি কাউকে পোশাকের অভাবে বিনষ্ট হতে দেখেছি,
20ও তাদের অন্তর আমাকে আশীর্বাদ করেনি
21দরবারে আমার প্রভাব-প্রতিপত্তি আছে জেনেও,
22তবে আমার হাত যেন কাঁধ থেকে খসে পড়ে,
23যেহেতু আমি ঐশ্বরিক বিনাশকে ভয় পেয়েছি,
24“আমি যদি সোনার উপরে আস্থা স্থাপন করেছি
25আমি যদি আমার সম্পদের প্রাচুর্যের বিষয়ে,
26আমি যদি প্রভাকর সূর্যকে
27যেন আমার অন্তর গোপনে আকৃষ্ট হয়
28তবে এসবও দণ্ডনীয় পাপ হবে,
29“আমি যদি আমার শত্রুর দুর্ভাগ্য দেখে আনন্দ করেছি,
30আমি তাদের জীবনের উদ্দেশে অভিশাপ আবাহন করার মাধ্যমে
31আমার পরিবারভুক্ত সবাই যদি কখনও না বলত,
32কিন্তু কোনও আগন্তুককে পথে রাত কাটাতে হয়নি,
33মানুষ যেভাবে পাপ ধামাচাপা দেয়31:33 অথবা, আদম যেভাবে পাপ ধামাচাপা দিয়েছিলেন, আমিও যদি সেভাবে তা ধামাচাপা দিয়েছি,
34যেহেতু আমি জনতাকে ভয় পেয়েছিলাম
35(“হায়! আমার কথা শোনার জন্য যদি কেউ থাকত!
36আমি নিশ্চয় তা আমার কাঁধে তুলে বহন করব,
37আমার প্রত্যেকটি পদক্ষেপের বিবরণ আমি তাঁকে দেব;
38“আমার দেশ যদি আমার বিরুদ্ধে আর্তনাদ করে ওঠে
39আমি যদি দাম না দিয়েই সেই জমিতে উৎপন্ন ফসল গ্রাস করেছি
40তবে গমের পরিবর্তে কাঁটাঝোপ