1তারপর, ইয়োব মুখ খুললেন ও নিজের জন্মদিনকে অভিশাপ দিলেন।
2তিনি বললেন:
3“আমার জন্মদিনটি বিলুপ্ত হোক,
4সেদিনটি—অন্ধকারাচ্ছন্ন হোক;
5আরও একবার আঁধার ও ঘন তমসা তাকে অধিকার করুক;
6সেরাতটি—ঘন অন্ধকারে কবলিত হোক;
7সেরাতটি বন্ধ্যা হোক;
8যারা দিনগুলিকে3:8 অথবা, সমুদ্রকে শাপ দেয়, তারা সেদিনটিকে শাপ দিক,
9সেদিনের প্রভাতি তারা অন্ধকারময় হোক;
10কারণ আমার দু-চোখ থেকে কষ্ট লুকাতে
11“জন্মের সময় আমি মরলাম না কেন,
12জানুগুলি কেন আমাকে গ্রহণ করল
13তবে তো এখন আমি শান্তিতে শায়িত থাকতাম;
14সেই রাজা ও শাসকদের সাথে,
15সেই অধিপতিদের সাথে, যাদের কাছে সোনা ছিল,
16অথবা কেন আমাকে জমিতে লুকানো হয়নি অজাত এক শিশুর মতো,
17সেখানে দুষ্টেরা আন্দোলন থেকে ক্ষান্ত হয়,
18বন্দিরাও তাদের স্বাচ্ছন্দ্য উপভোগ করে;
19ছোটো ও বড়ো—সবাই সেখানে আছে,
20“কেন দুর্দশাগ্রস্তকে আলো দেওয়া হল,
21যারা কামনা করে সেই মৃত্যু যা তাদের কাছে আসে না,
22কবরে গিয়ে যারা আহ্লাদিত হয়
23কেন সেই মানুষকে যার পথ গুপ্ত
24কারণ দীর্ঘশ্বাস আমার দৈনিক খাদ্য হয়েছে;
25আমি যে ভয় করেছিলাম তাই হয়েছে;
26আমার শান্তি নেই, বিরাম নেই;