1পরে শূহীয় বিল্দদ উত্তর দিলেন:
2“আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;
3তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়?
4ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে?
5যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয়
6তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র—