1“আমি নিজের চোখে এসব কিছু দেখেছি,
2তোমরা যা জানো, আমিও তা জানি,
3কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই
4তোমরা, অবশ্য, আমার গায়ে মিথ্যা লেপন করেছ;
5তোমরা যদি শুধু পুরোপুরি নীরব থাকতে!
6এখন আমার যুক্তি শোনো;
7ঈশ্বরের হয়ে কি তোমরা গর্হিত কথাবার্তা বলবে?
8তোমরা কি তাঁর প্রতি পক্ষপাতিত্ব দেখাবে?
9তিনি যদি তোমাদের পরীক্ষা করেন, তবে কি ভালো কিছু হবে?
10তিনি নিশ্চয় তোমাদের ভর্ৎসনা করবেন
11তাঁর প্রভা কি তোমাদের আতঙ্কিত করবে না?
12তোমাদের প্রবচন ভস্মের প্রবাদ;
13“নীরব হও ও আমাকে কথা বলতে দাও;
14আমি কেন নিজের জীবন বিপন্ন করব
15তিনি যদি আমাকে হত্যা করেন, তবুও আমি তাঁর উপরে আশা রাখব;
16সত্যিই, এটি আমার মুক্তিতে পরিণত হবে,
17আমি যা বলি তা মন দিয়ে শোনো;
18এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি,
19কেউ কি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে?
20“হে ঈশ্বর, আমাকে শুধু এই দুটি জিনিস দাও,
21তোমার হাত আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও,
22তখন আমাকে ডেকো ও আমি উত্তর দেব,
23আমি কতগুলি অন্যায় ও পাপ করেছি?
24তুমি কেন তোমার মুখ লুকিয়েছ
25তুমি কি বায়ুতাড়িত একটি পাতাকে যন্ত্রণা দেবে?
26কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ লিপিবদ্ধ করেছ
27তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ;
28“তাই মানুষ পচাগলা বস্তুর মতো,