1“ওহে যাকোবের কুল, তোমরা একথা শোনো,
2তোমরা নিজেদের সেই পবিত্র নগরের নাগরিক বলো
3আমি পূর্বকার বিষয়গুলি বহুপূর্বেই বলেছি,
4কারণ আমি জানতাম, তোমরা কেমন অনমনীয়;
5সেই কারণে এসব বিষয় আমি বহুপূর্বেই তোমাদের বলেছিলাম;
6তোমরা এসব কথা শুনেছ; সেই সমস্তের দিকে তোমরা তাকাও।
7সেগুলির সৃষ্টি এখনই হয়েছে, বেশি দিন আগে নয়;
8তোমরা কিছুই শোনোনি, বোঝোওনি;
9আমার নিজেরই নামের অনুরোধে আমি আমার ক্রোধ চরিতার্থ করায় বিলম্ব করেছি;
10দেখো, আমি তোমাদের আগুনে বিশুদ্ধ করেছি, যদিও রুপোর মতো নয়;
11আমার নিজের জন্য, হ্যাঁ, আমার নিজেরই জন্য, আমি এরকম করি।
12“ওহে যাকোব, আমার কথা শোনো,
13আমার নিজের হাত পৃথিবীর ভিত্তিমূলগুলি স্থাপন করেছে,
14“তোমরা সকলে একসঙ্গে এসো ও শোনো,
15আমি, হ্যাঁ আমিই, একথা বলেছি,
16“তোমরা আমার কাছে এসো ও একথা শোনো:
17সদাপ্রভু এই কথা বলেন,
18কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে,
19তোমাদের বংশধরেরা হত বালুকার মতো,
20তোমরা ব্যাবিলন ত্যাগ করো,
21মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় তারা পিপাসিত হয়নি;
22সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকেদের কোনো শান্তি নেই।”