We Believe JesusFé, Esperança e Nova Vida

যিশাইয় 19

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← যিশাইয় 18 যিশাইয় যিশাইয় 20 →

1মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী,

2“আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব,

3মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে,

4আমি এক নিষ্ঠুর মনিবের হাতে

5নদীর সমস্ত জলরাশি শুকিয়ে যাবে,

6খালগুলি থেকে দুর্গন্ধ বের হবে;

7শুকনো হবে নীলনদের তীরে, নদীমুখের ধারে স্থিত সব গাছপালা।

8জেলেরা আর্তনাদ ও বিলাপ করবে,

9যারা পরিষ্কার করা শণ দিয়ে কাজ করে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে,

10তাঁতিরা নিরুৎসাহ হবে,

11সোয়নের রাজকর্মচারীরা মূর্খ ছাড়া কিছু নয়;

12তোমার বিজ্ঞ ব্যক্তিরা এখন কোথায়?

13সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে,

14সদাপ্রভু তাদের উপরে

15মিশর আর কিছুই করতে পারে না,

16সেদিন মিশরীয়েরা স্ত্রীলোকের মতো হবে। সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে যে হাত তুলবেন, তা দেখে তারা ভয়ে শিউরে উঠবে।

17যিহূদার দেশ মিশরীয়দের উপরে আতঙ্ক নিয়ে আসবে; যার কাছেই যিহূদার কথা উল্লেখ করা হবে, সে আতঙ্কগ্রস্ত হবে, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছেন।

18সেদিন, মিশরের পাঁচটি নগর কনান দেশের ভাষা বলবে ও সর্বশক্তিমান সদাপ্রভুর প্রতি আনুগত্যের শপথ নেবে। সেগুলির মধ্যে একটির নাম হবে, ধ্বংসের নগর19:18 কিছু পুরোনো পুঁথিতে, “সূর্যনগর।”।

19সেদিন, মিশর দেশের কেন্দ্রস্থলে সদাপ্রভুর উদ্দেশে একটি বেদি নির্মিত হবে এবং তার সীমানায় সদাপ্রভুর এক স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।

20মিশর দেশে সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে এটি হবে একটি নিদর্শন ও সাক্ষ্যস্বরূপ। তাদের নিপীড়নকারীদের জন্য যখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, তিনি তখন তাদের কাছে একজন পরিত্রাতা ও রক্ষককে পাঠিয়ে দেবেন। তিনি তাদের উদ্ধার করবেন।

21এভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজের পরিচয় দেবেন, আর সেদিন তারা সদাপ্রভুকে স্বীকার করবে। তারা বিভিন্ন বলি ও ভক্ষ্য-নৈবেদ্য নিয়ে তাঁর উপাসনা করবে; তারা সদাপ্রভুর উদ্দেশে শপথ করে তা পালন করবে।

22সদাপ্রভু এক মহামারির দ্বারা মিশরকে আঘাত করবেন; তিনি তাদের আঘাত করবেন ও আরোগ্যতা দেবেন। তারা সদাপ্রভুর প্রতি ফিরে আসবে, আর তিনি তাদের আবেদন শুনে তাদের রোগনিরাময় করবেন।

23সেদিন মিশর থেকে আসিরিয়া পর্যন্ত এক রাজপথ নির্মিত হবে। আসিরীয়েরা মিশরে যাবে ও মিশরীয়েরা আসিরিয়া যাবে। মিশরীয়েরা ও আসিরীয়েরা একসঙ্গে উপাসনা করবে।

24সেদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে তৃতীয় দেশরূপে ইস্রায়েল পৃথিবীর আশীর্বাদস্বরূপ হবে।

25সর্বশক্তিমান সদাপ্রভু তাদের একথা বলে আশীর্বাদ করবেন, “আমার প্রজা মিশর, আমার হাতে গড়া আসিরিয়া ও আমার অধিকারস্বরূপ ইস্রায়েল আশীর্বাদধন্য হোক।”

← যিশাইয় 18 যিশাইয় যিশাইয় 20 →