1পরে যাকোব তাঁর ছেলেদের ডেকে বললেন: “তোমরা একত্রিত হও যেন আমি তোমাদের বলে দিতে পারি আগামী দিনগুলিতে তোমাদের প্রতি কী ঘটবে।
2“হে যাকোবের সন্তানেরা, জমায়েত হও ও শোনো;
3“হে রূবেণ, তুমি আমার প্রথমজাত,
4জলের মতো অদম্য বলে, তুমি আর শ্রেষ্ঠতর হবে না,
5“শিমিয়োন ও লেবি দুই ভাই—
6তাদের মন্ত্রণা-সভায় আমি যেন না ঢুকি,
7অভিশপ্ত হোক তাদের ক্রোধ, যা এত প্রচণ্ড,
8“হে যিহূদা49:8 অথবা, প্রশংসা, তোমার দাদা-ভাইয়েরা তোমার প্রশংসা করবে;
9তুমি এক সিংহশাবক, হে যিহূদা;
10যিহূদা থেকে রাজদণ্ড বিদায় নেবে না,
11সে এক দ্রাক্ষালতায় তার গাধা বেঁধে রাখবে,
12তার চোখদুটি দ্রাক্ষারসের থেকেও বেশি রক্তবর্ণ হবে,
13“সবূলূন সমুদ্রতীরে বসবাস করবে
14“ইষাখর এক কঙ্কালসার49:14 অথবা, বলবান গাধা
15যখন সে দেখবে তার বিশ্রামস্থান কত সুন্দর
16“ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে এক গোষ্ঠীরূপে
17দান পথের পাশে পড়ে থাকা এক সাপ,
18“হে সদাপ্রভু, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করছি।
19“গাদ49:19 হিব্রু ভাষায় গাদ শব্দটি, আক্রমণের ও এছাড়াও আক্রমণকারী দলের মতো শোনায় এক আক্রমণকারী দল দ্বারা আক্রান্ত হবে,
20“আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ;
21“নপ্তালি এমন এক বাঁধনমুক্ত হরিণী
22“যোষেফ এক ফলবান দ্রাক্ষালতা,
23তিক্ততা সমেত তিরন্দাজরা তাকে আক্রমণ করেছিল;
24কিন্তু তার ধনুক অবিচলিত থেকেছিল,
25তোমার পৈত্রিক সেই ঈশ্বরের কারণে, যিনি তোমাকে সাহায্য করবেন,
26তোমার পৈত্রিক আশীর্বাদগুলি
27“বিন্যামীন এক বুভুক্ষু নেকড়ে;
28এরা সবাই ইস্রায়েলের সেই বারো বংশ, এবং তাঁদের বাবা প্রত্যেককে যথাযথ আশীর্বাদ দিয়ে তাঁদের আশীর্বাদ করার সময় তাঁদের এই কথাগুলিই বললেন।
29পরে তিনি তাঁদের এইসব নির্দেশ দিলেন: “আমি আমার পরিজনবর্গের সঙ্গে একত্রিত হতে যাচ্ছি। আমাকে আমার পূর্বপুরুষদের সঙ্গে হিত্তীয় ইফ্রোণের ক্ষেতের সেই গুহায় কবর দিয়ো,
30যে গুহাটি কনানে মম্রির পার্শ্ববর্তী মক্পেলার ক্ষেতে অবস্থিত, যেটি অব্রাহাম হিত্তীয় ইফ্রোণের কাছ থেকে ক্ষেতসহ এক কবরস্থানরূপে কিনেছিলেন।
31সেখানে অব্রাহাম এবং তাঁর স্ত্রী সারাকে কবর দেওয়া হয়েছিল, সেখানেই ইস্হাক ও তাঁর স্ত্রী রিবিকাকে কবর দেওয়া হয়েছিল, এবং সেখানেই আমি লেয়াকে কবর দিয়েছি।
32সেই ক্ষেত ও সেই গুহাটি হিত্তীয়দের49:32 অথবা, হেতের বংশধরদের কাছ থেকে কেনা হয়েছিল।”
33যাকোব তাঁর ছেলেদের নির্দেশদান সমাপ্ত করার পর, তিনি তাঁর পা-দুটি বিছানায় টেনে আনলেন, শেষনিশ্বাস ত্যাগ করলেন এবং তাঁর পরিজনবর্গের সঙ্গে একত্রিত হলেন।