We Believe JesusFé, Esperança e Nova Vida

আদি পুস্তক 36

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← আদি পুস্তক 35 আদি পুস্তক আদি পুস্তক 37 →

1এই হল এষৌর (অথবা, ইদোমের) বংশপরম্পরার বৃত্তান্ত।

2এষৌ কনানীয় মহিলাদের মধ্যে থেকেই তাঁর স্ত্রীদের গ্রহণ করলেন: হিত্তীয় এলোনের মেয়ে আদা এবং হিব্বীয় সিবিয়োনের নাতনি তথা অনার মেয়ে অহলীবামা—

3এছাড়াও ইশ্মায়েলের মেয়ে ও নবায়োতের বোন বাসমৎ।

4এষৌর জন্য আদা ইলীফসের, বাসমৎ রূয়েলের,

5এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহের জন্ম দিলেন। এরাই হল এষৌর সেই ছেলেরা, যাদের জন্ম কনান দেশে হয়েছিল।

6এষৌ তাঁর স্ত্রীদের ও ছেলেমেয়েদের এবং তাঁর পরিবারের সব সদস্যকে, এছাড়াও তাঁর গবাদি পশুপাল ও অন্যান্য পশুপাল তথা কনান দেশে তিনি যেসব জিনিসপত্র অর্জন করেছিলেন, সেসবকিছু নিয়ে তাঁর ভাই যাকোবের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে এগিয়ে গেলেন।

7তাঁদের বিষয়সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে একত্রে বসবাস করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না; যে দেশে তাঁরা বসবাস করছিলেন, তা তাঁদের গবাদি পশুপালের জন্য তাঁদের ভারবহন করতে পারছিল না।

8অতএব এষৌ (অথবা, ইদোম) সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করলেন।

9সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা এইরকম:

10এষৌর ছেলেদের নাম এইরকম:

11ইলীফসের ছেলেরা:

12এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নীও ছিল, যে ইলীফসের জন্য অমালেককে জন্ম দিয়েছিল। এরাই হল এষৌর স্ত্রী আদার সব নাতিপুতি।

13রূয়েলের ছেলেরা:

14এষৌর স্ত্রী তথা সিবিয়োনের নাতনি ও অনার মেয়ে অহলীবামা এষৌর জন্য যেসব ছেলের জন্ম দিলেন তারা হল:

15এষৌর বংশধরদের মধ্যে এরাই হলেন বিভাগীয় প্রধান:

16কোরহ36:16 কিছু কিছু প্রাচীন অনুলিপিতে কোরহ শব্দটি অনুপস্থিত, গয়িতম ও অমালেক। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই ইলীফসের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা আদার সব নাতিপুতি।

17এষৌর ছেলে রূয়েলের ছেলেরা:

18এষৌর স্ত্রী অহলীবামার ছেলেরা:

19এরাই হলেন এষৌর (অথবা, ইদোমের) সব ছেলে, এবং এরাই হলেন তাদের বিভাগীয় প্রধান।

20এরাই হলেন হোরীয় সেয়ীরের সেইসব ছেলে, যারা সেই অঞ্চলে বসবাস করতেন:

21দিশোন, এৎসর ও দীশন। ইদোমে সেয়ীরের এই ছেলেরা ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান।

22লোটনের ছেলেরা:

23শোবলের ছেলেরা:

24সিবিয়োনের ছেলেরা:

25অনার সন্তানেরা:

26দিশোনের36:26 হিব্রু ভাষায় বিকল্প বানান অনুসারে দিশান ছেলেরা:

27এৎসরের ছেলেরা:

28দীশনের ছেলেরা:

29এরাই ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান:

30দিশোন, এৎসর ও দীশন।

31কোনো ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে এরাই ইদোমে রাজা হয়ে রাজত্ব করলেন:

32বিয়োরের ছেলে বেলা ইদোমের রাজা হলেন। তাঁর রাজধানীর নাম দেওয়া হল দিনহাবা।

33বেলা যখন মারা যান, বস্রানিবাসী সেরহের ছেলে যোবব তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

34যোবব যখন মারা যান, তৈমন দেশ থেকে আগত হূশম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

35হূশম যখন মারা যান, বেদদের ছেলে সেই হদদ তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, যিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের পরাজিত করলেন। তাঁর নগরের নাম দেওয়া হল অবীৎ।

36হদদ যখন মারা যান, মস্রেকানিবাসী সম্ল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

37সম্ল যখন মারা যান, সেই নদীর নিকটবর্তী রহোবোৎ নিবাসী শৌল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

38শৌল যখন মারা যান, অকবোরের ছেলে বায়াল-হানন তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

39অকবোরের ছেলে বায়াল-হানন যখন মারা যান, হদদ36:39 বেশ কিছু প্রাচীন অনুলিপি অনুসারে হদর, 1 বংশাবলি 1:50 পদও দেখুন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। তাঁর নগরের নাম দেওয়া হল পায়ূ এবং তাঁর স্ত্রীর নাম মহেটবেল, যিনি মট্রেদের মেয়ে, ও মেষাহবের নাতনি ছিলেন।

40নামানুসারে, এবং তাদের বংশ ও অঞ্চল অনুসারে এরাই হলেন এষৌর বংশে জন্মানো বিভাগীয় প্রধান:

41অহলীবামা, এলা, পীনোন,

42কনস, তৈমন, মিবসর,

43মগ্‌দীয়েল ও ঈরম।

← আদি পুস্তক 35 আদি পুস্তক আদি পুস্তক 37 →