We Believe JesusFé, Esperança e Nova Vida

উপদেশক 3

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← উপদেশক 2 উপদেশক উপদেশক 4 →

1সবকিছুর জন্য একটি সময় আছে,

2জন্মের সময় ও মরণের সময়,

3মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,

4কাঁদবার সময় ও হাসবার সময়,

5পাথর ছড়াবার সময় ও সেগুলি জড়ো করবার সময়,

6খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,

7ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,

8ভালোবাসার সময় ও ঘৃণা করবার সময়,

9শ্রমিক পরিশ্রমের কী ফল পায়?

10ঈশ্বর মানুষের উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছেন তা আমি দেখেছি।

11তিনি সবকিছু তার সময়ে সুন্দর করেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন; কিন্তু ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কী করেছেন তা মানুষ বুঝতে পারে না।

12আমি জানি মানুষের জীবনকালে আনন্দ করা ও ভালো কাজ করা ছাড়া তার জন্য আর ভালো কিছু নেই।

13প্রত্যেক মানুষ খাওয়াদাওয়া করবে ও তার পরিশ্রমের ফলে সন্তুষ্ট হবে—এটি ঈশ্বরের দান।

14আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সঙ্গে যোগ করা যায় না কিংবা তার থেকে নেওয়া যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।

15যা কিছু আছে তা আগে থেকেই ছিল,

16এবং আমি সূর্যের নিচে আরও একটি বিষয় দেখলাম

17আমি নিজে মনে মনে বললাম,

18আমি আরও নিজে মনে মনে বললাম, “মানুষের ক্ষেত্রে, ঈশ্বর তাদের পরীক্ষা করেন যেন তারা দেখতে পায় তারা পশুদেরই মতো।

19কেননা মানুষের প্রতি যা ঘটে পশুর প্রতিও তাই ঘটে; উভয়ের জন্য একই পরিণতি অপেক্ষা করে এ যেমন মরে সেও তেমন মরে। তাদের সবার প্রাণবায়ু একই রকমের; পশুর থেকে মানুষের কোনো প্রাধান্য নেই। সবই অসার।

20সকলেই এক জায়গায় যায়; সবাই মাটি থেকে তৈরি, আর মাটিতেই ফিরে যায়।

21মানুষের আত্মা যে উপরে যায় আর পশুর আত্মা মাটির তলায় যায় তা কে জানে?”

22অতএব আমি দেখলাম যে নিজের কাজে আনন্দ করা ছাড়া আর ভালো কিছু মানুষের জন্য নেই, কারণ ওটিই তার পাওনা। কারণ তাদের মৃত্যুর পরে কি ঘটবে তা কে তাদের দেখাতে পারে?

← উপদেশক 2 উপদেশক উপদেশক 4 →