1উপদেশকের কথা; তিনি দাউদের ছেলে, জেরুশালেমের রাজা:
2উপদেশক বলেন,
3সূর্যের নিচে মানুষ যে পরিশ্রম করে
4এক পুরুষ চলে যায় এবং আর এক পুরুষ আসে,
5সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়,
6বাতাস দক্ষিণ দিকে বয়
7সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে,
8সবকিছুই ক্লান্তিকর,
9যা হয়ে গেছে তা আবার হবে,
10এমন কিছু কি আছে যার বিষয়ে লোকে বলবে,
11আগেকার কালের লোকদের বিষয় কেউ মনে রাখে না,
12আমি, উপদেশক, জেরুশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম।
13আকাশের নিচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করতে মনোযোগ করলাম। ঈশ্বর মানুষের উপরে কী ভারী কষ্ট চাপিয়ে দিয়েছেন!
14সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি; সে সকলই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
15যা বাঁকা তা সোজা করা যায় না;
16আমি মনে মনে বললাম, “দেখো, আমার আগে যারা জেরুশালেমে রাজত্ব করে গেছেন তাদের সকলের চেয়ে আমি প্রজ্ঞায় অনেক বৃদ্ধিলাভ করেছি; আমার অনেক প্রজ্ঞা ও বিদ্যা অভিজ্ঞতা লাভ হয়েছে।”
17তারপর আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও মূর্খতা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাও বাতাসের পিছনে দৌড়ানো।
18কারণ প্রজ্ঞা বাড়লে তার সঙ্গে দুঃখও বৃদ্ধি পায়;