1সার্বভৌম সদাপ্রভু আমাকে এই বিষয় দেখালেন: রাজার ভাগের শস্যচয়নের পরে যখন দ্বিতীয়বার শস্য পেকে আসছিল, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরি করছিলেন।
2তারা যখন ভূমিজাত ফল নিঃশেষে খেয়ে ফেলল, আমি চিৎকার করে বলে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, ক্ষমা করো! কীভাবে যাকোব বেঁচে থাকবে? সে কত ছোটো!”
3তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।
4সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: সার্বভৌম সদাপ্রভু আগুনের দ্বারা বিচার আহ্বান করলেন; তা মহা জলধিকে শুকিয়ে ফেলল ও ভূমি গ্রাস করল।
5তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও! যাকোব কীভাবে বেঁচে থাকবে? সে কত ছোটো!”
6তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।
7তারপর তিনি আমাকে দেখালেন: সদাপ্রভু একটি ওলন-সুতো হাতে ধরে ওলন-সুতোর সাহায্যে তৈরি একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন।
8সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কী দেখতে পাচ্ছ?”
9“ইস্হাকের উঁচু স্থানগুলি ধ্বংস করা হবে,
10এরপর, বেথেলের যাজক অমৎসিয়, ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি বার্তা পাঠালেন: “আমোষ ইস্রায়েলের একেবারে কেন্দ্রস্থলে, আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত গড়ে তুলেছেন। দেশ তাঁর সব কথা সহ্য করতে পারে না।
11কারণ আমোষ এরকম কথা বলছেন:
12তারপর অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও। তুমি যিহূদা দেশে ফিরে যাও। তুমি সেখানে তোমার রুটি রোজগার করো এবং সেখানেই তোমার ভবিষ্যদ্বাণী করো।
13তুমি বেথেলে আর ভবিষ্যদ্বাণী কোরো না, কারণ এ হল রাজার নির্মিত পুণ্যধাম এবং এই রাজ্যের মন্দির।”
14আমোষ অমৎসিয়কে উত্তর দিলেন, “আমি তো ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও নয়। আমি ছিলাম একজন পশুপালক। আমি সেই সঙ্গে ডুমুর গাছেরও দেখাশোনা করতাম।
15কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চরানোর পিছন থেকে তুলে নিয়ে বললেন, ‘তুমি যাও, গিয়ে আমার প্রজা ইস্রায়েলের কাছে ভবিষ্যদ্বাণী করো।’
16এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। আপনি বলছেন,
17“সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: