1সদাপ্রভু যখন দাউদকে তাঁর সব শত্রুর তথা শৌলের হাত থেকে উদ্ধার করলেন, তখন সদাপ্রভুর উদ্দেশে তিনি এই গানের কথাগুলি গেয়ে উঠেছিলেন।
2তিনি বললেন:
3আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই,
4“আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,
5মৃত্যুর বাঁধন আমাকে আবদ্ধ করেছিল;
6পাতালের বাঁধন আমাকে জড়িয়ে ধরেছিল;
7“সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম;
8তখন পৃথিবী টলে উঠল, কেঁপে উঠল,
9তাঁর নাক থেকে ধোঁয়া উঠল;
10তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন;
11করূবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন;
12তিনি অন্ধকারকে তাঁর চারপাশের আচ্ছাদন করলেন,
13তাঁর উপস্থিতির উজ্জ্বলতা থেকে
14আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন;
15তিনি তাঁর তির ছুঁড়লেন ও শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন,
16সদাপ্রভুর আদেশে
17“তিনি আকাশ থেকে হাত বাড়ালেন ও আমাকে ধারণ করলেন;
18আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন,
19আমার বিপদের দিনে তারা আমার মোকাবিলা করেছিল,
20তিনি আমায় মুক্ত করে এক প্রশস্ত স্থানে আনলেন,
21“আমার ধার্মিকতা অনুযায়ী সদাপ্রভু আমায় প্রতিফল দিলেন,
22কারণ আমি সদাপ্রভুর নির্দেশিত পথে চলেছি,
23তাঁর সব বিধান আমার সামনে রয়েছে,
24তাঁর সামনে আমি নিজেকে নির্দোষ রেখেছি
25যা ন্যায়পরায়ণ তা পালন করার জন্য সদাপ্রভু আমায় পুরস্কার দিয়েছেন,
26“যারা বিশ্বস্ত, তাদের প্রতি তুমি বিশ্বস্ত,
27যারা শুদ্ধ, তাদের প্রতি তুমি শুদ্ধ,
28তুমি নম্রকে রক্ষা করো,
29তুমি, সদাপ্রভু, আমার প্রদীপ;
30তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর22:30 অথবা, সব বাধা টপকে যেতে পারি হতে পারি;
31“ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ:
32কারণ সদাপ্রভু ছাড়া আর ঈশ্বর কে আছে?
33ঈশ্বর আমায় শক্তি জোগান22:33 অথবা, ঈশ্বরই আমার দৃঢ় দুর্গ (গীত 18:32 পদও দেখুন)
34তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন;
35তিনি আমার হাত যুদ্ধের জন্য প্রশিক্ষিত করেন;
36রক্ষাকারী সাহায্য দিয়ে আমার ঢাল গড়েছ;
37তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ,
38“আমি শত্রুদের পিছনে ধাওয়া করে তাদের চূর্ণবিচূর্ণ করেছি;
39আমি তাদের পুরোপুরি চূর্ণবিচূর্ণ করেছি, যেন তারা আর উঠে দাঁড়াতে না পারে;
40যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ;
41আমার শত্রুদের তুমি পিছু ফিরে পালাতে বাধ্য করেছ,
42তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করেনি,
43পৃথিবীর ধূলিকণার মতো মিহি করে আমি তাদের গুঁড়ো করেছি;
44“তুমি আমাকে লোকেদের আক্রমণ থেকে বাঁচিয়েছ;
45অইহুদিরা আমার সামনে মাথা নত হয়ে থাকে;
46তারা সবাই সাহস হারায়;
47“সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক!
48তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন,
49যিনি শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন।
50তাই, হে সদাপ্রভু, আমি জাতিদের মাঝে তোমার প্রশংসা করব;
51“তিনি তাঁর রাজাকে মহান বিজয় প্রদান করেন;