1পরে শলোমন জেরুশালেমে সেই মোরিয়া পর্বতের উপর মন্দির নির্মাণ করতে শুরু করলেন, যেখানে সদাপ্রভু তাঁর বাবা দাউদের কাছে আবির্ভূত হয়েছিলেন। যিবূষীয় অরৌণার3:1 অথবা, অর্ণানের সেই খামারের উপরেই সেটি অবস্থিত ছিল, যে স্থানটি দাউদ জোগাড় করেছিলেন।
2শলোমনের রাজত্বের চতুর্থ বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে তিনি সেই নির্মাণকাজটি শুরু করলেন।
3ঈশ্বরের মন্দিরটি তৈরি করতে গিয়ে শলোমন যে ভীত গেঁথেছিলেন, তার মাপ হল সাতাশ মিটার লম্বা ও নয় মিটার চওড়া3:3 অর্থাৎ, ষাট হাত লম্বা ও কুড়ি হাত চওড়া (পুরোনো দিনের হাতের মাপ অনুসারে)।
4মন্দিরের সামনের দিকের বারান্দাটি ভবনের প্রস্থানুসারে নয় মিটার করে লম্বা ও উঁচু3:4 অর্থাৎ, কুড়ি হাত; 8, 11 ও 13 পদের ক্ষেত্রেও প্রযোজ্য হল।
5প্রধান বড়ো ঘরটিতে তিনি চিরহরিৎ গাছ থেকে উৎপন্ন কাঠের তক্তা বসিয়েছিলেন এবং খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন ও সেটি খেজুর গাছের ও শিকলের নকশা দিয়ে সাজিয়ে তুলেছিলেন।
6মন্দিরটি তিনি দামি মণিমুক্তো দিয়েও সাজিয়ে তুলেছিলেন। আর যে সোনা তিনি সেখানে ব্যবহার করলেন, তা হল পর্বয়িম দেশের সোনা।
7মন্দিরের ছাদের কড়িকাঠ, দরজার চৌকাঠ, দেয়াল ও দরজাগুলি তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন, এবং দেয়ালের উপরে তিনি করূবের নকশা ফুটিয়ে তুলেছিলেন।
8তিনি মহাপবিত্র স্থানটিও তৈরি করলেন, এবং মন্দিরের প্রস্থানুসারে সেটির দৈর্ঘ্য হল—নয় মিটার করে লম্বা ও চওড়া। ভিতরের দিকটি তিনি ছয়শো তালন্ত3:8 অর্থাৎ, প্রায় 23 টন, বা প্রায় 21 মেট্রিক টন খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন।
9সোনার পেরেকগুলির মোট ওজন হল পঞ্চাশ শেকল।3:9 অর্থাৎ, প্রায় 575 গ্রাম উপর দিকের ঘরগুলিও তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন।
10মহাপবিত্র স্থানের জন্য তিনি করূবাকৃতি এক জোড়া ভাস্কর্যমূর্তি তৈরি করে সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন।
11করূব দুটির ডানার মোট দৈর্ঘ্য হল নয় মিটার। প্রথম করূবটির একটি ডানা ছিল 2.3 মিটার3:11 অর্থাৎ, পাঁচ হাত; 15 পদের ক্ষেত্রেও প্রযোজ্য লম্বা এবং সেটি মন্দিরের দেয়াল ছুঁয়েছিল, আবার সেটির অন্য ডানাটিও ছিল 2.3 মিটার লম্বা, ও সেই ডানাটি অন্য একটি করূবের ডানা ছুঁয়েছিল।
12তেমনি আবার দ্বিতীয় করূবটির একটি ডানা ছিল 2.3 মিটার লম্বা ও সেটি মন্দিরের অন্য দেয়ালটি ছুঁয়েছিল, এবং সেটির অন্য ডানাটিও ছিল 2.3 মিটার লম্বা, ও সেই ডানাটি প্রথম করূবটির ডানা ছুঁয়েছিল।
13এই করূব দুটির ডানাগুলি নয় মিটার ছড়ানো ছিল। সেগুলি নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ও প্রধান বড়ো ঘরটির দিকে মুখ করেই3:13 অথবা, ভিতরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল।
14নীল, বেগুনি ও টকটকে লালা সুতো ও মিহি মসিনা দিয়ে তিনি একটি পর্দা তৈরি করলেন এবং সেই পর্দায় করূবের নকশা ফুটিয়ে তুললেন।
15মন্দিরের সামনের দিকের জন্য তিনি এমন দুটি স্তম্ভ তৈরি করলেন, একসাথে যেগুলির দৈর্ঘ্য হল ষোলো মিটার,3:15 অর্থাৎ, পঁয়ত্রিশ হাত এবং প্রত্যেকটিতে 2.3 মিটার করে উঁচু এক-একটি স্তম্ভশীর্ষ ছিল।
16তিনি একসাথে গাঁথা শেকল3:16 অথবা, খুব সম্ভবত, ভিতরদিকের পীঠস্থানের জন্য শিকল তৈরি করলেন; হিব্রু ভাষায় এই কথাটির অর্থ খুব একটি স্পষ্ট নয় তৈরি করে সেগুলি স্তম্ভগুলির মাথায় পরিয়ে দিলেন। এছাড়াও তিনি একশোটি ডালিম তৈরি করে, সেগুলি শিকলের সাথে জুড়ে দিলেন।
17মন্দিরের সামনের দিকে তিনি দুটি স্তম্ভ বসিয়ে দিলেন, একটি দক্ষিণ দিকে এবং অন্য একটি উত্তর দিকে। দক্ষিণ দিকের স্তম্ভটির নাম তিনি দিলেন যাখীন3:17 খুব সম্ভবত যার অর্থ তিনি প্রতিষ্ঠিত করলেন ও উত্তর দিকের স্তম্ভটির নাম দিলেন বোয়স।3:17 খুব সম্ভবত যার অর্থ তাঁতেই শক্তি আছে