We Believe JesusFé, Esperança e Nova Vida

1 বংশাবলি 25

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← 1 বংশাবলি 24 1 বংশাবলি 1 বংশাবলি 26 →

1সৈন্যদলের কয়েকজন সেনাপতিকে সাথে নিয়ে দাউদ আসফ, হেমন ও যিদূথূনের ছেলেদের মধ্যে কয়েকজনকে বীণা, খঞ্জনি ও সুরবাহার নিয়ে ভাববাণীর পরিচর্যা করার জন্য আলাদা করে চিহ্নিত করে দিলেন। এই হল সেইসব লোকের তালিকা, যারা এই পরিচর্যা সম্পন্ন করলেন:

2আসফের ছেলেদের মধ্যে থেকে:

3যিদূথূনের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে:

4হেমনের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে:

5(এরা সবাই রাজার দর্শক হেমনের ছেলে ছিলেন। তাঁকে উন্নত করার জন্যই ঐশ্বরিক প্রতিজ্ঞার মাধ্যমে তারা তাঁকে দত্ত হল। ঈশ্বর হেমনকে চোদ্দোটি ছেলে ও তিনটি মেয়ে দিলেন।)

6এইসব লোকজন ঈশ্বরের ভবনে পরিচর্যা করার জন্য তাদের বাবার তত্ত্বাবধানের অধীনে থেকে সুরবাহার, খঞ্জনি ও বীণা নিয়ে সদাপ্রভুর মন্দিরে গানবাজনা করতেন।

7তাদের সব আত্মীয়স্বজন সমেত—যারা সবাই সদাপ্রভুর উদ্দেশে গানবাজনায় প্রশিক্ষিত ও দক্ষ ছিলেন—তাদের সংখ্যা হল 288 জন।

8ছোটো-বড়ো, শিক্ষক-ছাত্র নির্বিশেষে সবাই তাদের দায়িত্ব সুনিশ্চিত করার জন্য গুটিকাপাতের দান চাললেন।

9আসফের জন্য গুটিকার প্রথম দানটি পড়েছিল যোষেফের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা25:9 অধিকাংশ হিব্রু অনুলিপিতে “তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা” অংশটি অনুপস্থিত 12 জন।25:9 7 পদে দেওয়া মোট সংখ্যাটি দেখুন। অধিকাংশ হিব্রু অনুলিপিতে “বারোজন” অংশটি অনুপস্থিত

10তৃতীয়টি পড়েছিল সক্কুরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

11চতুর্থটি পড়েছিল যিষ্রির25:11 অথবা, “সেরীর” নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

12পঞ্চমটি পড়েছিল নথনিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

13ষষ্ঠটি পড়েছিল বুক্কিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

14সপ্তমটি পড়েছিল যিমারেলার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

15অষ্টমটি পড়েছিল যিশয়াহের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

16নবমটি পড়েছিল মত্তনিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

17দশমটি পড়েছিল শিমিয়ির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

18একাদশতমটি পড়েছিল অসারেলের25:18 অথবা, “উশীয়েলের” নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

19দ্বাদশতমটি পড়েছিল হশবিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

20ত্রয়োদশতমটি পড়েছিল শবুয়েলের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

21চতুর্দশতমটি পড়েছিল মত্তিথিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

22পঞ্চদশতমটি পড়েছিল যিরেমোতের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

23ষোড়শতমটি পড়েছিল হনানিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

24সপ্তদশতমটি পড়েছিল যশবকাশার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

25অষ্টাদশতমটি পড়েছিল হনানির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

26উনবিংশতিতমটি পড়েছিল মল্লোথির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

27বিংশতিতমটি পড়েছিল ইলীয়াথার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

28একবিংশতিতমটি পড়েছিল হোথীরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

29দ্বাবিংশতিতমটি পড়েছিল গিদ্দলতির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

30ত্রয়োবিংশতিতমটি পড়েছিল মহসীয়োতের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;

31চর্তুবিংশতিতমটি পড়েছিল রোমামতী-এষরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন।

← 1 বংশাবলি 24 1 বংশাবলি 1 বংশাবলি 26 →