We Believe JesusFé, Esperança e Nova Vida

1 বংশাবলি 23

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← 1 বংশাবলি 22 1 বংশাবলি 1 বংশাবলি 24 →

1দাউদ যখন বৃদ্ধ হয়ে গেলেন ও তাঁর আয়ু ফুরিয়ে আসছিল, তখন তিনি তাঁর ছেলে শলোমনকে ইস্রায়েলের উপর রাজা করে দিলেন।

2এছাড়াও তিনি ইস্রায়েলের সব নেতাকে, তথা যাজক ও লেবীয়দেরও সমবেত করলেন।

3ত্রিশ বছর বা তার বেশি বয়সের লেবীয়দের সংখ্যা গোনা হল, এবং পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 38,000।

4দাউদ বললেন, “এদের মধ্যে 24,000 জন সদাপ্রভুর মন্দিরে কাজ করার দায়িত্ব পালন করবে এবং 6,000 জন হবে কর্মকর্তা ও বিচারক।

54,000 জন হবে দ্বাররক্ষী ও বাকি 4,000 জন সেইসব বাদ্যযন্ত্র নিয়ে সদাপ্রভুর প্রশংসা করবে, যেগুলি আমি সেই উদ্দেশ্যেই সরবরাহ করলাম।”

6গের্শোন, কহাৎ ও মরারি: লেবির এই ছেলেদের বংশানুসারে দাউদ লেবীয়দের কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন।

7গের্শোনীয়দের অন্তর্ভুক্ত:

8লাদনের ছেলেরা:

9শিমিয়ির ছেলেরা:

10আবার শিমিয়ির ছেলেরা:

11যহৎ বড়ো ছেলে ছিলেন এবং দ্বিতীয়জন ছিলেন সীষ, কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা খুব একটি বেশি ছিল না; তাই তাদের একটিই বংশরূপে গণ্য করা হল এবং একই কাজ করার দায়িত্ব তাদের দেওয়া হল।

12কহাতের ছেলেরা:

13অম্রামের ছেলেরা:

14ঈশ্বরের লোক মোশির ছেলেদেরও লেবীয় বংশের অংশবিশেষ বলে ধরা হত।

15মোশির ছেলেরা:

16গের্শোমের বংশধরেরা:

17ইলীয়েষরের বংশধরেরা:

18যিষ্‌হরের ছেলেরা:

19হিব্রোণের ছেলেরা:

20উষীয়েলের ছেলেরা:

21মরারির ছেলেরা:

22ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা গেলেন: তাঁর শুধু কয়েকটি মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ, তাদের খুড়তুতো ভাইয়েরাই তাদের বিয়ে করলেন।

23মূশির ছেলেরা:

24বংশানুসারে এরাই লেবির বংশধর—যারা বিভিন্ন কুলের কর্তাব্যক্তিরূপে তাদের নামানুসারে নথিভুক্ত হলেন এবং ব্যক্তিগতভাবে তাদের গুনে রাখা হল, অর্থাৎ, তারা সেইসব কর্মী, যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি হল ও তারা সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করতেন।

25কারণ দাউদ বললেন, “যেহেতু ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রজাদের বিশ্রাম দিয়েছেন ও চিরকাল জেরুশালেমে বসবাস করার জন্য এখানে এসেছেন,

26তাই লেবীয়দের আর কখনও সমাগম তাঁবু বা সেখানকার পরিচর্যার ক্ষেত্রে ব্যবহৃত কোনও জিনিসপত্র বহন করতে হবে না।”

27দাউদের দেওয়া শেষ নির্দেশ অনুসারে, কুড়ি বছর বা তার বেশি বয়সের সেই লেবীয়দের গুনে রাখা হল।

28সদাপ্রভুর মন্দিরের পরিচর্যায় হারোণের বংশধরদের সাহায্য করাই ছিল লেবীয়দের দায়িত্ব: প্রাঙ্গণের ও পাশের ঘরগুলির দেখাশোনা করার, সব পবিত্র জিনিসপত্র শুদ্ধকরণের ও ঈশ্বরের ভবনে অন্যান্য সব দায়িত্ব তাদেরই পালন করতে হত।

29টেবিলে রুটি সাজিয়ে রাখার, শস্য-নৈবেদ্যর জন্য বিশেষ ময়দা প্রস্তুত করার, খামিরবিহীন সরু রুটি তৈরি করার, সেগুলি সেঁকার ও মিশ্রিত করার, এবং পরিমাণ ও মাপ অনুসারে সবকিছু ঠিকঠাক করার দায়িত্বও তাদেরই দেওয়া হল।

30প্রতিদিন সকালে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর ও তাঁর প্রশংসা করার জন্য তাদের দাঁড়িয়েও থাকতে হত। সন্ধ্যাবেলাতে

31এবং সাব্বাথবারে23:31 অথবা, বিশ্রামবারে, অমাবস্যার উৎসবে ও বিশেষ বিশেষ উৎসবের দিনগুলিতে যখনই সদাপ্রভুর কাছে হোমবলি উৎসর্গ করা হত, তখনও তাদের একই কাজ করতে হত। সঠিক সংখ্যায় ও তাদের জন্য নিরূপিত প্রথানুসারে নিয়মিতভাবে তাদের সদাপ্রভুর সামনে পরিচর্যা করে যেতে হত।

32তাই এভাবেই লেবীয়েরা তাদের আত্মীয়স্বজন তথা হারোণের বংশধরদের অধীনে থেকে সদাপ্রভুর মন্দিরের পরিচর্যার জন্য সমাগম তাঁবুর ও পবিত্রস্থানের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করে গেলেন।

← 1 বংশাবলি 22 1 বংশাবলি 1 বংশাবলি 24 →