We Believe JesusFé, Esperança e Nova Vida

1 বংশাবলি 2

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← 1 বংশাবলি 1 1 বংশাবলি 1 বংশাবলি 3 →

1ইস্রায়েলের ছেলেরা হলেন: রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, ও সবূলূন,

2দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ এবং আশের।

3যিহূদার ছেলেরা:

4যিহূদার পুত্রবধূ তামর যিহূদার ঔরসে পেরস ও সেরহকে জন্ম দিলেন।

5পেরসের ছেলেরা:

6সেরহের ছেলেরা:

7কর্মির ছেলে:

8এথনের ছেলে:

9হিষ্রোণের যে ছেলেরা জন্মেছিলেন, তারা হলেন:

10রাম অম্মীনাদবের বাবা ছিলেন,

11নহশোন সল্‌মনের বাবা ছিলেন,2:11 অথবা, শল্ম (রূত 4:21 পদও দেখুন)

12বোয়স ছিলেন ওবেদের বাবা এবং

13যিশয় তাঁর বড়ো ছেলে

14চতুর্থজন নথনেল,

15ষষ্ঠজন ওৎসম এবং

16তাদের বোনেরা হলেন সরূয়া এবং অবীগল।

17অবীগল হলেন সেই অমাসার মা, যাঁর বাবা হলেন ইশ্মায়েলীয় যেথর।

18হিষ্রোণের ছেলে কালেব তাঁর স্ত্রী অসূবার দ্বারা (এবং যিরিয়োতের দ্বারা) সন্তান লাভ করলেন। অসূবার ছেলেরা হলেন:

19অসূবা মারা যাওয়ার পর কালেব সেই ইফ্রাথাকে বিয়ে করলেন, যিনি তাঁর ঔরসে হূরকে জন্ম দিলেন।

20হূর ঊরির বাবা ছিলেন, এবং ঊরি ছিলেন বৎসলেলের বাবা।

21পরে হিষ্রোণের বয়স যখন ষাট বছর, তখন তিনি গিলিয়দের বাবা মাখীরের মেয়েকে বিয়ে করলেন। তিনি তাঁর সাথে সহবাস করলেন, এবং তাঁর স্ত্রী তাঁর ঔরসে সগূবকে জন্ম দিলেন।

22সগূব সেই যায়ীরের বাবা, যিনি গিলিয়দে তেইশটি নগরকে নিয়ন্ত্রণ করতেন।

23(কিন্তু গশূর ও অরাম হবৎ-যায়ীর2:23 অথবা যায়ীরের উপনিবেশগুলি দখল করে নিয়েছিল, এছাড়াও তারা কনাৎ ও সেটির পার্শ্ববর্তী উপনিবেশগুলিও—অর্থাৎ ষাটটি নগর দখল করে নিয়েছিল)

24কালেব-ইফ্রাথায় হিষ্রোণ মারা যাওয়ার পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর ঔরসে তকোয়ের বাবা2:24 বাবা শব্দের অর্থ পৌর-নেতা, বা সামরিক-নেতাও হতে পারে; 42, 45, 49-52 পদের ক্ষেত্রে ও খুব সম্ভবত অন্যত্রও এই অর্থ প্রযোজ্য। অস্‌হূরকে জন্ম দিলেন।

25হিষ্রোণের বড়ো ছেলে যিরহমেলের ছেলেরা:

26যিরহমেলের অন্য আর এক স্ত্রীও ছিলেন, যাঁর নাম অটারা; তিনি ওনমের মা।

27যিরহমেলের বড়ো ছেলে রামের ছেলেরা:

28ওনমের ছেলেরা:

29অবীশূরের স্ত্রীর নাম অবীহয়িল, যিনি তাঁর ঔরসে অহবান ও মোলীদকে জন্ম দিলেন।

30নাদবের ছেলেরা:

31অপ্পয়িমের ছেলে:

32শম্ময়ের ভাই যাদার ছেলেরা:

33যোনাথনের ছেলেরা:

34শেশনের কোনও ছেলে ছিল না—ছিল শুধু কয়েকটি মেয়ে।

35শেশন তাঁর মেয়ের সাথে তাঁর দাস যার্হার বিয়ে দিলেন, এবং তিনি যার্থার ঔরসে অত্তয়ের জন্ম দিলেন।

36অত্তয় নাথনের বাবা,

37সাবদ ইফললের বাবা,

38ওবেদ যেহূর বাবা,

39অসরিয় হেলসের বাবা,

40ইলীয়াসা সিসময়ের বাবা,

41শল্লুম যিকমিয়ের বাবা,

42যিরহমেলের ভাই কালেবের ছেলেরা:

43হিব্রোণের ছেলেরা:

44শেমা রহমের বাবা,

45শম্ময়ের ছেলে মায়োন,

46কালেবের উপপত্নী ঐফা হারণ,

47যেহদয়ের ছেলেরা:

48কালেবের উপপত্নী মাখা

49এছাড়াও তিনি মদ্‌মন্নার বাবা শাফ এবং মক্‌বেনার

50এরাই হলেন কালেবের বংশধর।

51বেথলেহেমের বাবা শল্‌ম, এবং বেথ-গাদের বাবা হারেফ।

52কিরিয়ৎ-যিয়ারীমের বাবা শোবলের বংশধরেরা:

53এবং কিরিয়ৎ-যিয়ারীমের বংশ: যিত্রীয়, পূথীয়, শূমাথীয় মিশ্রায়ীয়রা। এদের থেকেই সরাথীয় ও ইষ্টায়োলীয়রা উৎপন্ন হল।

54শল্‌মের বংশধরেরা:

55এবং যাবেষে বসবাসকারী শাস্ত্রবিদদের বংশ2:55 অথবা, সোফেরীয়দের বংশ: তিরিথীয়, শিমিয়থীয় ও সূখাথীয়রা। এরা সেই কেনীয়, যারা রেখবীয়দের2:55 অথবা, বৈ-রেখবের বাবার বাবা হম্মতের বংশজাত।

← 1 বংশাবলি 1 1 বংশাবলি 1 বংশাবলি 3 →