1ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি রাখার জন্য দাউদ যে তাঁবুটি খাটিয়েছিলেন, তারা সেটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, এবং তারা ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল।
2দাউদ হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করার পর সদাপ্রভুর নামে প্রজাদের আশীর্বাদ করলেন।
3পরে তিনি প্রত্যেক ইস্রায়েলী পুরুষ ও মহিলাকে একটি করে রুটি, একটি করে খেজুরের ও কিশমিশের পিঠে দিলেন।
4লেবীয়দের মধ্যে কয়েকজনকে তিনি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে পরিচর্যা করার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গুণকীর্তন করার,16:4 অথবা, সদাপ্রভুর কাছে আবেদন জানাবার, বা মিনতি করার তাঁকে ধন্যবাদ জানানোর, ও তাঁর প্রশংসা করার জন্য নিযুক্ত করলেন:
5তাদের মধ্যে প্রধান ছিলেন আসফ, পদমর্যাদায় তাঁর অধঃস্তন ছিলেন সখরিয়, পরে ছিলেন যাশীয়েল,16:5 খুব সম্ভবত যাঁর আর এক নাম যিয়ীয়েল (15:18, 20 পদও দেখুন) শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। তাদের খঞ্জনি ও বীণা বাজাতে হত, আসফকে সুরবাহারে ঝংকার তুলতে হত,
6এবং যাজক বনায় ও যহসীয়েলকে পর্যায়ক্রমে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সামনে শিঙা বাজাতে হত।
7সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন:
8সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;
9তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;
10তাঁর পবিত্র নামের মহিমা করো;
11সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;
12মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি,
13তোমরা তাঁর দাস, হে ইস্রায়েলের বংশধরেরা,
14তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;
15তিনি চিরকাল তাঁর নিয়ম মনে রাখেন16:15 অথবা, তোমরা চিরকাল তাঁর নিয়ম মনে রেখ (গীত 105:8 পদও দেখুন),
16যে নিয়ম তিনি অব্রাহামের সাথে স্থাপন করলেন,
17তা তিনি যাকোবের কাছে এক বিধানরূপে সুনিশ্চিত করলেন,
18“তোমাকেই আমি সেই কনান দেশ দেব
19তারা যখন সংখ্যায় ছিল অতি নগণ্য,
20তারা16:20 অধিকাংশ হিব্রু অনুলিপি অনুসারে 18-20 পদের গঠন এইরকম: অংশ, তোমরা যদিও সংখ্যায় ছিলে অতি নগণ্য, সত্যিই অতি নগণ্য, ও সেখানে ছিলে বিদেশি হয়ে। তারা (গীত 105:12 পদও দেখুন) এক জাতি থেকে অন্য জাতির মধ্যে,
21তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দেননি;
22“আমার অভিষিক্ত জনেদের স্পর্শ কোরো না;
23হে সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গান গাও;
24সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে
25সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;
26কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,
27তাঁর সামনে রয়েছে সমারোহ ও প্রতাপ;
28জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো,
29সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!
30সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও!
31আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;
32সমুদ্র ও সেখানকার সবকিছু গর্জন করুক;
33জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক,
34সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
35চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো;
36ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক,
37প্রতিদিনের চাহিদানুসারে পর্যায়ক্রমে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটির সামনে পরিচর্যা করার জন্য দাউদ সেখানে আসফ ও তাঁর সহকর্মীদের ছেড়ে গেলেন।
38এছাড়াও তাদের সাথে পরিচর্যা করার জন্য তিনি ওবেদ-ইদোম ও তাঁর 68 জন সহকর্মীকেও ছেড়ে গেলেন। যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম, ও হোষাও দ্বাররক্ষী ছিলেন।
39গিবিয়োনে আরাধনার উঁচু স্থানটিতে সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনে দাউদ যাজক সাদোক ও তাঁর সহকর্মী যাজকদের ছেড়ে গেলেন
40যেন তারা পর্যায়ক্রমে, সকাল-সন্ধ্যায় সদাপ্রভু ইস্রায়েলকে যে বিধানপুস্তক দিলেন তাতে লেখা যাবতীয় নিয়মানুসারে হোমবলির বেদিতে সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উপস্থিত করতে পারেন।
41হেমন ও যিদূথূন এবং “তাঁর প্রেম নিত্যস্থায়ী,” এই বলে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর জন্য নাম ধরে ধরে যাদের মনোনীত করা হল ও দায়িত্ব দেওয়া হল, অবশিষ্ট সেই লোকজনও তাদের সাথে ছিলেন।
42হেমন ও যিদূথূনকে দায়িত্ব দেওয়া হল যেন তারা শিঙা ও সুরবাহার বাজান এবং পবিত্র গানের সাথে সাথে অন্যান্য বাজনাও বাজান। যিদূথূনের ছেলেরা সদাপ্রভুর মন্দিরের দরজায় মোতায়েন ছিল।
43পরে লোকেরা সবাই নিজের নিজের ঘরে ফিরে গেল, এবং দাউদও তাঁর পরিবার-পরিজনদের আশীর্বাদ করার জন্য ঘরে ফিরে গেলেন।